লিফটে পোষা কুকুর উঠানোকে কেন্দ্র করে ভারতের একটি অ্যাপার্টমেন্টে দুই বাসিন্দার মধ্যে চড়-থাপ্পড়সহ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সোমবার (২৯ অক্টোবর) দিল্লীর নয়ডা শহরের সেক্টর ১০৮ -এর পার্ক লরিয়েট সোসাইটিতে এ ঘটনা ঘটে। এনডিটিভির এ তথ্য জানিয়েছে।
ফুটেজে দেখা যায়, সাবেক একজন সরকারি কর্মকর্তা ওই বিল্ডিংয়ের এক নারীকে লিফটে তার পোষা কুকুর উঠাতে মানা করছেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক লাগে। এক পর্যায়ে দু’জনই তাদের মোবাইলে ঘটনার ভিডিও করতে থাকে। এ সময় মহিলাটি তার ফোন ছিনিয়ে নেয়। এতে দু’জন ধাক্কাধাক্কি, চড় থাপ্পড়সহ মারামারির ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মকর্তা ও উপস্থিত লোকজন দু’জনকে আলাদা করা চেষ্টা করে।
এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
পুলিশ জানিয়েছে, তারা এ ব্যাপারে তাদের তদন্ত অব্যাহত রেখেছে।
ভারতে এমন ঘটনা আরও হয়েছিল। ২০২২ সালে এক অ্যাপার্টমেন্টর লিফটে ছয় বছর বয়সী কুকুর কামড় দেওয়ার অভিযোগে নয়ডা প্রশাসন তাকে ১০ হাজার রুপি জরিমানা করেছিল।









