চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন নাসির উদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in বিনোদন
A A
নাসির উদ্দিন প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন নাসির উদ্দিন খান। তিনি রায়হান রাফী পরিচালিত সুপারহিট ‘পরাণ’ ছবিতে অভিনয়ের সুবাধে এই পুরস্কার লাভ করছেন। ২০২২ সালের কোরবানির ঈদে ছবিটি মুক্তি পেয়েছিল।

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন, অনুভূতি জানতে চাইলে মঙ্গলবার বিকেলে এই অভিনেতা বলেন, কিছুক্ষণ আগে জেনেছি পুরস্কার পাচ্ছি। একজন সাংবাদিক ও মুহাম্মদ মোস্তাফ কামাল রাজ দুজন আমাকে নিশ্চিত করে। রাজ ভাই আমাকে পিডিএফ ফাইলটা পাঠালো। আসলে অনেক ভালো লাগছে। কারণ এটা আমার প্রথম পাওয়া প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড।

তিনি বলেন, এই পুরস্কারটি হতে যাচ্ছে দৃশ্যমান। কিন্তু আমি দেখা যায় না এমন পুরস্কার অসংখ্যবার পেয়েছি। যেমন কোনো শুটিংয়ে গেলে, সিনেমা দেখতে গেলে মানুষ ঘিরে ধরে বলে আপনাকে ‘পরাণ’ সিনেমায় দেখেছি। অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়েও কম না। এর আগে একজন জুরি বোর্ডে ছিলেন। আমার আরেক ছবি দেখে তিনি বলেছিলেন, আমি জুরিতে থাকলে তোমাকে পুরস্কার দিতাম। এগুলো আসলে আমার কাছে পুরস্কারের চেয়ে কম মনে হয় না। প্রতিনিয়ত এসব আমাকে আপ্লূত করেন।

“জীবনে চলার পথে অনেক সংগ্রাম থাকে। এরমধ্যে এসব পুরস্কার হাতে এলে মনে হয় সেই কষ্ট বা সংগ্রামগুলো কিছুটা রিলিফ পায়।”-বলছিলেন ওটিটি দাপিয়ে বেড়ানো এ অভিনেতা।

এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি।

Tags: জাতীয় চলচ্চিত্র পুরস্কারনাসিরউদ্দিন খানপরাণরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
Previous Post

বিএনপি চোর-ডাকাতের চেয়েও জঘন্য ভয়ংকর হয়ে উঠেছে: তথ্যমন্ত্রী

Next Post

রাজধানীতে গণপরিবহন সংকটে বিপাকে সাধারণ মানুষ

Next Post
ঢাকায় গণপরিবহন সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গণপরিবহন সংকটে বিপাকে সাধারণ মানুষ

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT