চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ আসুক বা না আসুক, সময়মতই নির্বাচন হবে: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
সিইসি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ আসুক বা না আসুক, পরিবেশ অনুকূলে থাকুক বা না থাকুক, সময়মতই নির্বাচন হবে। আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) সংলাপে বিশ্বাস করে।

প্রধান নির্বাচন কমিশনার আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের হাতে কোন অপশন নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী কমিশনকে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলোর হাতে অনেক অপশন থাকে।

তিনি আরও বলেন, তারা এককভাবে বা জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে পারে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু কমিশনের হাতে এ ধরনের কোন অপশন নেই। কমিশন দৃঢ়ভাবে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে।

পিটার হাসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

Tags: প্রধান নির্বাচন কমিশনারসিইসি
Previous Post

কলকাতায় একটি জয় দেখে ফিরতে চান বাংলাদেশের দর্শকরা

Next Post

এক বছরে এক্সে’র মূল্য ২৫ বিলিয়ন ডলার কমেছে

Next Post
টুইটার প্রধান ইউসুফ হাসান এর ছবি, পেশাদার পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে এক্সে'র মূল্য ২৫ বিলিয়ন ডলার কমেছে

অভিবাসীরা বাসে উঠছে, পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ লাখ অভিবাসীকে আফগানিস্তানে ফিরিয়েছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT