চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন দিতে প্রয়োজনে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 31, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
matthew miller state department

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে ঘটে যাওয়া নানা সহিংস ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া বলেও জানানো হয়েছে।

স্থানীয়সময় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

সেদিনের সহিংস ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘গত ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছিল আমরা তার নিন্দা জানাই। একজন পুলিশ অফিসার, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাসে আগুন দেওয়ার খবর যেমন অগ্রহণযোগ্য, তেমনি সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর আক্রমণও মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে ২৮ অক্টোবরের সমাবেশের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় দেখতে চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকারসহ সবার।’

মিলার আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন দিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।’

সরকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনৈতিকদের ওপর নজরদারি করছে জানিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমাদের কূটনীতিকদের সুশীল সমাজ, পেশাজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সঙ্গে দেখা করতে হয়। এটা তাদের নিয়মিত কাজের অংশ এবং আমাদের কূটনীতিকরা তাদের এই কাজ অব্যাহত রাখবেন।’

গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি। সেদিনের সংঘর্ষে এক পুলিশ সদস্য ও এক বিএনপিকর্মী নিহত হন এবং সংঘর্ষের সংবাদ সংগ্রহে যাওয়া অন্তত ১৭ জন সাংবাদিক আহত হন।

ওই রাতেই এসব সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Tags: ইউএস স্টেট ডিপার্টমেন্টম্যাথিউ মিলার
Previous Post

নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Next Post

‘আমি যা অর্জন করেছি, তা স্বপ্নেও ভাবতে পারিনি’

Next Post
অভিনেতা জিতের হাতে পুরস্কার গ্রহণের ছবি, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি যা অর্জন করেছি, তা স্বপ্নেও ভাবতে পারিনি’

কিশোরগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশ সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT