চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে সড়কে-বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর

রুমন রেজা by রুমন রেজা
10:23 পূর্বাহ্ন 31, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ, রাজনীতি
A A
নারায়ণগঞ্জে সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় সড়কে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ করা হয়। প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ করে রাখেন নেতা কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রিজভীসহ দলের নেতাকর্মীর সরে যান।

অবরোধ চলাকালে সড়কের মাঝে অগ্নিসংযোগ করেন বিএনপি’র নেতাকর্মীরা। এসময় ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে ২টি বাস ভাংচুর করা হয়। এসময় সময় পুলিশের সাথে নেতাকর্মীরা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

এর আগে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচির সমর্থনে শহরের কালিবাজার মোড় এলাকায় মিছিল শুরু করে। গণসংহতি জেলার সমন্বয়ক তরিকুল সুজনের নেতৃত্বে মিছিলটি কালীবাজার থেকে দুই নম্বর গেট হয়ে পুনরায় কালীবাজারে ফিরে আসে। এসময় পেছন থেকে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে।

Tags: অগ্নিসংযোগঅবরোধআগুনগাড়ি ভাংচুরবাসে আগুনবিএনপি
Previous Post

যুদ্ধবিরতি প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘কড়া জবাব’

Next Post

বরিশালে সীমিত আকারে চলছে লঞ্চ ও বাস

Next Post
বরিশালে যানবাহনের চাপ, সীমিত আকারে চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে সীমিত আকারে চলছে লঞ্চ ও বাস

যশোর মহাসড়কে যানবাহন কম, ট্রেন চলাচল স্বাভাবিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর মহাসড়কে যানবাহন কম, ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT