চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে সংসদে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
নতুন বিশ্ববিদ্যালয় বিলের জন্য সংসদে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনীত প্রস্তাব (সাধারণ) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) সরকারি দলের সদস্য সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন।

তার আনীত প্রস্তাবটি হলো- সংসদের অভিমত এই যে, ‘বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এইসময় আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা অনেক মানবাধিকারের কথাসহ আরও অনেক কিছু শুনি। কিন্তু আজ ফিলিস্তিনের জনগণ অমানবিক কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের ছবক দেয় তারা এখন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনে এখন জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে এবং সেখানকার পিতা-মাতারা তাদের শিশুদের গায়ে নাম লিখে রাখছে যাতে মারা গেলে সন্তানের মরদেহ শনাক্ত করা যায়। কখন কে মারা যায় তা বলা যায় না।

প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সরকারি দলের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গাঁ, কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী। সংসদ সদস্যরা বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

Tags: ইসরায়েলইসরায়েলের গণহত্যাগাজাফিলিস্তিন
Previous Post

ফিলিস্তিনিরা যেন তাদের রাষ্ট্র ফেরত পায়: প্রধানমন্ত্রী

Next Post

চ্যানেল আইয়ের সাথে চুক্তিবদ্ধ হলো সেরাকণ্ঠের ১৩ ফাইনালিস্ট

Next Post
সেরাকণ্ঠের ১৩ ফাইনালিস্টের সাথে চ্যানেল আইয়ের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের সাথে চুক্তিবদ্ধ হলো সেরাকণ্ঠের ১৩ ফাইনালিস্ট

বাংলাদেশের একজন পুরুষ বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে পরিবেশবান্ধব প্রযুক্তির বিকল্প নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT