চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে আবারও বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। পুনেতে অনুশীলনের সময় ডানহাতি পেসার লাহিরু কুমারা ডান ঊরুতে চোট পেয়ে আসর থেকেই ছিটকে গেছেন। তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক ডানহাতি পেসার দুশমন্থ চামিরাকে।

লঙ্কানদের খেলা পাঁচ ম্যাচের দুটিতে মাঠে ছিলেন ২৬ বর্ষী লাহিরু। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন।

আসরে শ্রীলঙ্কা দল থেকে চোটে বাদ পড়া তৃতীয় খেলোয়াড় লাহিরু। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা চোটে বাদ পড়েছিলেন। অন্তর্ভুক্ত করা হয় পেস-অলরাউন্ডার চামিকা করুণারত্নেকে। পেসার মাথিসা পাথিরানার পরিবর্তে যুক্ত করা হয় অভিজ্ঞ পেস-অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে।

দুশমন্থ চামিরা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রথমে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে লঙ্কা থেকে উড়িয়ে এনে দলে যুক্ত করা হয়েছিল। প্রথমে ম্যাথুজকে ১৫ সদস্যের দলে যুক্ত করা হয়। এবার চামিরাকে যুক্ত করা হল।

৩১ বর্ষী চামিরা ২০১৫ সালে অভিষেকের পর ৪৪ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। শুরুতে বিশ্বকাপ দলে থাকলেও ফিটনেস পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হন।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকুমারাচামিকাচামিরাপাথিরানাপুনেম্যাথুজলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
Previous Post

মির্জা ফখরুলকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

Next Post

প্রধান বিচারপতির বাসভবনে হামলা বিচার বিভাগে আঘাতের প্রচেষ্টা: অ্যাটর্নি জেনারেল

Next Post
প্রধান বিচারপতির বাসভবনে হামলা নিয়ে বিচার বিভাগীয় আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির বাসভবনে হামলা বিচার বিভাগে আঘাতের প্রচেষ্টা: অ্যাটর্নি জেনারেল

হরতালের কারণে রাবি ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালে রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT