চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল: জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ, সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 29, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিক্ষোভের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ ও পুলিশের সাথে নেতাকর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে।

এরমধ্যে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে।

রোববার ২৯ অক্টোবর সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দাফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে বিএনপির সহযোগী দল গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা চাষাঢ়ায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ জেএসডি’র মহানগরের সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে।

অন্যদিকে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ায় সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লার চকবাজারে বিএনপির মিছিলে বাধা এবং টিয়ারসেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্য আহত হয়, আটক করা হয়েছে চারজনকে।

এছাড়াও আজ ভোলা, বরিশাল, টাঙ্গাইল, নেত্রকোণায় মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতালে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Tags: পুলিশ-বিএনপি সংঘর্ষবিএনপির হরতালহরতাল
Previous Post

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

Next Post

এমন হার হজম করা কঠিন: সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন হার হজম করা কঠিন: সাকিব

মির্জা ফখরুলের স্ত্রী সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে আটকের বিস্তারিত জানালেন স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT