চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণকালের ‘বাজে বিশ্বকাপ’ মানছেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 29, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বসে আছেন, পেছনে বিজ্ঞাপনের ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স, ছয় ম্যাচে জয় কেবল একটি। টানা পাঁচ হারের মধ্যে শেষটি আবার নেদারল্যান্ডসের সঙ্গে। যে হারের পর আসরের গ্রুপপর্ব থেকে সাকিব আল হাসানের দলের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। আরও তিন ম্যাচ খেলা বাকি থাকলেও এটিই বাংলাদেশের স্মরণকালের ‘বাজে বিশ্বকাপ’, মানছেন অধিনায়ক সাকিব।

১৯৯৯ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলছে বাংলাদেশ। প্রথম আসরে দুই জয় ছিল টিম টাইগার্সের। ২০০৩ বিশ্বকাপে জয়হীন থাকা বাংলাদেশ পরের চার আসরে তিনটি করে ম্যাচ জিতেছিল। এসব পারফরম্যান্স সাকিবের কাছে গড়পড়তাই মনে হয়েছিল বিশ্বকাপের আগে। এশিয়া কাপ চলাকালীন এমনটা বলেছিলেন ৩৬ বর্ষী তারকা।

এবার আগের সব অর্জন ধূলোয় মেশানোর অভিযানে যেন আছে দল। নয় ম্যাচের ষষ্ঠটির পরই তাই স্বীকার করে নিতে হল অপ্রিয় সত্য কথাটি, এটি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘হ্যাঁ, সেটি আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি তাতে অস্বীকৃতি জানাবো না।’

সেমির স্বপ্ন বিসর্জন দিলেও অন্য ম্যাচগুলো জিতে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব। বলেছেন,  ‘এখনো আরও ভালোভাবে অন্তত শেষ করতে পারি। র‍্যাঙ্কিংয়ে আটে থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। এখনো আমাদের তিনটা ম্যাচ আছে। এখন আমাদের যে ১৫ জন আছে, তাদের নিয়েই চেষ্টা করতে হবে।’

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছিল ডাচবাহিনী। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেলে ৮৭ রানের বড় হার।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
Previous Post

বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরু

Next Post

প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার জীবনাবসান

Next Post
প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার ছবি, জীবনাবসান সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার জীবনাবসান

ডেমরার স্টাফ কোয়ার্টারে বাসে আগুন, হেল্পারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT