চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্য ছন্দের তালে শেষ হলো ‘গণজাগরণের নৃত্য উৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in বিনোদন
A A
নৃত্য পরিবেশনা, নৃত্য ছন্দের তালে শেষ হলো ‘গণজাগরণের নৃত্য উৎসব’. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশ বিদেশের ৭৬টি নৃত্যদলের অংশগ্রহণে ৬ দিনব্যাপী চলা ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এদিন সন্ধ্যায় জাকজমকর্পূণ সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে ১৬ টি নৃত্যদলের মনোমুগ্ধকর শৈল্পিক পরিবেশনা দিয়ে।

সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন ‘গণজাগরণ তৈরী করা, শুধু আমার দেশে নয় সারা বিশ্বে। বঙ্গবন্ধু বলেছেন- শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে জাতি যেখানে নির্যাতিত হবে তার পাশে দাঁড়াবে বাংলাদেশ’।

মহাপরিচালক আরো বলেন– ‘গণজাগরণের এই শিল্প আন্দোলন অব্যাহত থাকবে। পৃথিবী যখন বিপদে পড়বে তার পাশে আর কেউ না দাঁড়াক বাংলাদেশ দাঁড়াবে। আমরা গণতন্ত্র চাই। বঙ্গবন্ধু বলেছেন, শোষিতের গণতন্ত্র, সাধারণের গণতন্ত্র, দিনমজুরের গণতন্ত্র, কৃষকের গণতন্ত্র। যে গণতন্ত্র আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নষ্ট করবে সেই গণতন্ত্র আমরা চাইনা’।

নৃত্য ছন্দের তালে শেষ হলো গণজাগরণের নৃত্য উৎসবের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ আগামী বছর ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের ঘোষণা দেন লিয়াকত আলী লাকী। তিনি বলেন- ‘আমরা দুটি প্রতিযোগিতার আয়োজন করেছি, একটি ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা। যেখানে দেশের উন্নয়নের যে কোন ছবি মোবাইলেও তুলে পাঠাতে পারেন অন্যটি উন্নয়ন অগ্রগতিতে ৫ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব।”

৬ দিনব্যাপী চলা ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এ অংশগ্রহণকারী দলগুলোর নৃত্য পরিচালক ও শিল্পীরা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। বরাবরের মতই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা।

সমাপনী দিনের আয়োজনে শুরুতেই নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। ‘মিশ্র ছন্দের রাগ মালিকা’ শিরোনামে পরিবেশিত হয় নৃত্যালেখ্য। এর নৃত্য পরিচালনা করেছেন সাজু আহমেদ, মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকী। এরপর ‘ধন্য সেই পুরুষ’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- ভাবনা, নৃত্য পরিচালনা করেছেন সামিনা হোসেন প্রেমা। ‌‘‌প্রকৃতি নিজের কথা বলে’ শিরোনামে পরিবেশিত হয় নৃত্যালেখ্য। ‘প্রচণ্ড গর্জন’ খণ্ডনৃত্য পরিবেশন করে নৃত্যদল কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনা করেছেন এস এম হাসান ইশতিয়াক। ‘সোহাগপুরের স্মৃতিকথা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল – দীক্ষা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আক্রান্ত হয় গারো পাহাড়ের কোল ঘেষা নিভৃত গ্রাম সোহাগপুর। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অবলম্বনে সোহাগপুর গ্রামের উপর রচিত নৃত্যনাট্য পরিচালনা করেছেন সুইটি দাস চৌধুরী, গ্রন্থনা ও রচনায় মামুন উর রশিদ এবং সংগীত রচনা রোকন ইমন।

এরপর পরিবেশন করে পল্লবী ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনা করেছেন মিনু হক। এরপর পরিবেশিত হয় নৃত্যালেখ্য ‘নারীর মুক্তিযুদ্ধ’ পরিবেশন করে কত্থক নৃত্য সম্প্রদায়। পরিবেশনাটির নৃত্য পরিচালনা করেছেন সাজু আহমেদ। ‘অন্তর্দেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে কায়া আশ্রম নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অমিত চৌধুরী। এরপর নৃত্যদল- ধৃতি নর্তনালয় পরিবেশন করে নৃত্যালেখ্য ‘জয়ের আলোকবর্তিকা’ নৃত্য পরিচালনা করেছেন – ওয়ার্দা রিহাব। ‘প্রকৃতির বন্দনা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- ত্রিশূল, নৃত্য পরিচালনা করেছেন তৃণা মজুমদার। এরপর পরিবেশিত হয় ‘ছিয়ানব্বই-৯৬’ নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল – ‘তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার’ নৃত্য পরিচালনায় পূজা সেন গুপ্ত। ‘আমি বনফুল গো’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- আভিনায়া, নৃত্য পরিচালনা করেছেন হেনা হোসেন। গল্প-পৌরাণিক কাহিনী অবলম্বনে ‘কথাকলি আট্টআকথা, উত্তরা স্বয়মবরম’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘স্বপ্নচূড়া কালচারাল একাডেমি’ । নৃত্য পরিচালনা করেছেন – আফরিনা আফরোজ চৌধুরী। এরপর নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল – জাগো আর্ট সেন্টার, নৃত্য পরিচালনা করেছেন বেলায়েত হোসেন খান। ‘সূর্যদয়ের পথে’ শিরোনামে নৃত্যপরিবেশন করে নৃত্যদল- স্পন্দন, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। ‘নারী শক্তি’ শিরোনামে নৃত্য পরিবেশন করে পুষ্পাঞ্জলী নৃত্যকলা কেন্দ্র। তাদের নৃত্য পরিচালনা করেছেন কস্তুরী মুখার্জী। সবশেষে পরিবেশিত হয় ‘রুদ্রাণী’ পরিবেশন করে কল্যাণী নৃত্যাঙ্গন, নৃত্য পরিচালনা করেছেন দীপা সরকার।

Tags: গণজাগরণনৃত্যনাট্যলিড বিনোদনলিয়াকত আলী লাকীশিল্পকলা
Previous Post

টানা তিন সেঞ্চুরি পেলেন না ওয়ার্নার, হেডের ঝড়ো শতক

Next Post

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Next Post
নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের বিশাল সমাবেশ, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন, ইসরায়েল এবং হামাসের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT