চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন, ইসরায়েল এবং হামাসের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে হামাস এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি গ্রহণ করলেও একই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

সিএনএন জানিয়েছে, আজ (২৮ অক্টোবর) শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন ফাতাহ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও একই দিনে একটি পৃথক বিবৃতিতে এই প্রস্তাবকে স্বাগত জানায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর সংঘটিত অপরাধ ও ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইন অমান্য করার বিরুদ্ধে বৈশ্বিক সম্প্রদায় স্পষ্ট ও ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছে। আমরা এই প্রতিবাদকে স্বাগত জানাই। ইসরায়েলের অভিযান বর্বরতার নতুন শিখরে পৌঁছেছে। সেখানে ইসরায়েলের লাগাতার আগ্রাসন উপেক্ষা করে এই প্রস্তাবটি একটি দৃঢ় আন্তর্জাতিক অবস্থান।

তারা আরও জানায়, এই প্রস্তাব ও ভোটের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক সংখ্যাগরিষ্ঠতার প্রতি ইঙ্গিত দিয়েছে এবং একই সঙ্গে এই যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন শক্তির দ্বিমুখী অবস্থান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আন্তর্জাতিক আইনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য নিজ নিজ অবস্থান থেকে সদস্যরাষ্ট্রগুলোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা অনুমোদিত গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির ঘৃণ্য আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। ইসরায়েল হামাসকে সেভাবেই নির্মূল করতে চায় যেভাবে বিশ্ব নাৎসি এবং আইএসআইএসকে মোকাবেলা করেছিল।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একটি বিবৃতিতে তারা জানায়, আমরা বেসামরিক নাগরিকদের জন্য জ্বালানি ও মানবিক সহায়তা বা ত্রাণ প্রবেশের সুযোগ দিতে অবিলম্বে এর (জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব) বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

Tags: ইসরায়েলজাতিসংঘফিলিস্তিনযুদ্ধবিরতিহামাস
Previous Post

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Next Post

সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললেন শেন বন্ড

Next Post
শেন বন্ড ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, বাংলাদেশে ফিরতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললেন শেন বন্ড

বাংলাদেশি অভিনেতা মিশা সওদাগর হ্যাট্রিকের সময় শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মিশা সওদাগরের হ্যাট্রিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT