চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ‘এমন’ হচ্ছে জানা নেই বাটলারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 27, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতিতে, স্টেডিয়ামে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছে না গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাজে ব্যাটিং ও পারফরম্যান্সে হেরে চলেছে একের পর এক ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ হারে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয়ার শঙ্কা জেগেছে জস বাটলারদের। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাটলার বলছেন, নিজেও নাকি জানেন না কেন এমনটা হচ্ছে।

হতাশার পারফরম্যান্সের কারণ খুঁজতে গিয়ে ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘এটি আসলে মেনে নেয়া খুবই কঠিন। অবিশ্বাস্য এক হতাশাজনক টুর্নামেন্ট যাচ্ছে। আসলে আমরা সবাই এখন হতাশার মধ্যেই আছি, কেউই নিজেদের সেরাটা দিতে পারিনি। কেন এমনটা হচ্ছে এটার উত্তর এই মুহূর্তে আমারও জানা নেই।’

‘আমাদের ড্রেসিংরুমে অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু এর মানে এই না যে সবাই রাতারাতি বাজে খেলোয়াড় হয়ে গেছে। এমনও না যে রাতারাতি বাজে দল হয়ে গেছে। আমার মনে হয় সবচেয়ে বড় হতাশা এটিই। আমরা নিজেদের সেরাটা থেকে অনেক পিছিয়ে আছি এবং সেটি নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই। কোনো দিকেই আসলে আঙুল তুলতে পারছি না এখন।’

ম্যাচে তিন পরিবর্তন নিয়ে বাটলার বলেছেন, ‘দল নির্বাচন এমনকিছু, যাতে আপনি ধারাবাহিক হতে চাইবেন, আস্থার জায়গাটি গড়ে তুলতে চাইবেন। তবে এই মুহূর্তে দল নির্বাচন নয়, পারফরম্যান্সই সমস্যা। মাঠে যারা নেমেছে, তারা কেউই নিজেদের মানটা ধরে রাখতে পারেনি। আমরা যে ভুল করছি, সাধারণত এমন খুব বেশি দেখবেন না। মৌলিক বিষয়গুলোই ঠিকমতো করতে পারছি না।’

এপর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে যাওয়া কাগজে কলমে টিকে থাকলেও শুধু নিজেদের হাতে নেই ইংলিশদের। এরপরও বাকি ম্যাচগুলো খেলতে চান জয়ের জন্যই। বাটলার বলেছেন, ‘টুর্নামেন্টের পরের অংশে যাই ঘটুক না কেন, সামনে আমরা নিজেদের ভালো একটা পারফরম্যান্স দিতে চাই।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ইসরায়েলের হামলার পর থেকে হামাসের ৫০ জন জিম্মি নিহত

Next Post

নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Next Post
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা একসঙ্গে টেবিলের উপর স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ঢাকার পথে যানবাহনের দীর্ঘ সারি, যানজটের কারণে ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পথে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT