চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাদের তারকা বা রোল মডেল বানাচ্ছেন, তা বুঝে বানাবেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিকের ছবি, পটভূমিতে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কনটেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজে ‘বাবা মায়ের অঢেল টাকা থাকলে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়ে অশ্লীলতা শিখতে হতো’- এমন কথা বলে একটি পোস্ট দেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন তিনি। সেই পোস্টে অভিনেত্রী শবনম ফারিয়া প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন।

ফারিয়ার মন্তব্যটি মিম আকারে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে! পরে ওই বিতর্কিত স্ট্যাট্যাসটি সরিয়ে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন ওই কনটেন্ট ক্রিয়েটর। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

নিজের পেজে একটি পোস্ট দিয়ে ফারিয়া বলেছেন, “অনুগ্রহ করে কাদের রোল মডেল বানাবেন, কাদের ফলো করবেন জেনে বুঝে করবেন। অশিক্ষিত, অসভ্য মানুষদের যদি তারকা বানানোর চেষ্টা করেন পরবর্তীতে ওইরকম মানুষই সামনে আসবে। যারা জানে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে merit-based scholarships, need-based scholarships বলে একটা বিষয় আছে। অনুগ্রহ করে তাদের ফলো করে তারকা বানাবেন না।”

ওই কনটেন্ট ক্রিয়েটরের এমন বিতর্কিত মন্তব্যে ভীষণ চটেছেন নেটিজেনদের বিরাট একটি অংশ। ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছেন তারকাদের অনেকেই। অভিনেত্রী শবনম ফারিয়াও কন্টেন্ট ক্রিয়েটরের ভাষ্য নিয়ে সোচ্চার। ফারিয়া বলেন, “বিষয়টা সরকারি-বেসরকারি নিয়ে না। একজন শিক্ষিত মানুষ কোনোদিন অশ্লীল ইঙ্গিত দিয়ে এটা বলতে পারে না যে মেজরিটি ছেলে মেয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং পরিবারের অঢেল টাকা নেই তারা কোন সোর্স থেকে টাকা ইনকাম করে পড়াশুনা করে!”

নিজের উদাহরণ টেনে ফারিয়া বলেন, আমি বর্তমানে আইইউবি-তে মাস্টার্স করছি। আমার ব্যাচমেট একজন নেই যারা জব করছে না! কিংবা জবের চেষ্টা করছে না। অনেককে দেখছি ভালো জব পাচ্ছে না তাই টিউশনি করাচ্ছে। যেহেতু আমার আন্ডারগ্রেডও একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছিল, তখনও আমার অনেক ক্লাসমেটদের দেখেছি পার্টটাইম জব কিংবা টিউশনি করতে।

ফারিয়া বলেন, “আসল কথা হলো কাদের তারকা বা রোল মডেল বানাচ্ছেন, তা বুঝে বানাবেন! একজন অযোগ্য মানুষকে তারকা বানিয়ে আরও ১০ জন অযোগ্য মানুষকে উৎসাহ দিচ্ছেন বেফাঁস কথা বলে সেইটাকে আবার ডিফেন্ড করার। প্লিজ এটা করবেন না।”

অনেকেই এসব বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে প্রমোশনাল কাজ চালাচ্ছে। তাদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আপনার যারা এখনও আপনাদের প্রতিষ্ঠানের প্রমোশন এসব মানুষদের দিয়ে করাচ্ছেন, আপনারাও কিন্তু এসব স্টেটমেন্টকে প্রশ্রয় দিচ্ছেন। অনুগ্রহ করে প্রমোশনের জন্য এসব মানুষদের উৎসাহ দিবেন না প্লিজ।

Tags: কন্টেন্ট ক্রিয়েটরনাটকফারিয়াশবনম ফারিয়া
Previous Post

ফেসবুকে নিরাপদ থাকার পাঁচটি উপায়

Next Post

জয়পুরহাটে উন্নতজাতের গরুর খামার

Next Post
উন্নতজাতের গরু খামারে খাবার খাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে উন্নতজাতের গরুর খামার

বিশ্বনেতারা শেখ হাসিনার পাশে আছেন, বাংলাদেশি নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বনেতারা শেখ হাসিনার পাশে আছেন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT