চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনারসে পৌঁছেই অচেনা শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in বিনোদন
A A
শাকিব খান কালো চশমা ও গয়না পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এর শুটিং করতে ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে পৌঁছেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার বিকেলে তিনি মুম্বাই থেকে বেনারস যান। সেখানে শাকিব খানকে উষ্ণ অভ্যর্থনা নিয়ে বরণ করে নেয়া হয়!

এমনই একটি ছবি শাকিব তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংকস টু বেনারস’। ওই ছবিতে দেখা যায়, শাকিবের কপালে লাল সিঁদুরের ফোটা। গলায় রুদ্রাক্ষের মালা। জানা যায়, বেনারসে আগত ভিনদেশী গণ্যমান্য ব্যক্তিদের এভাবেই বরণ করে নেওয়া হয়। এটা সেখানকার ঐতিহ্য।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শাকিবের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি লুফে নেয়। সঙ্গে সঙ্গে ফেসবুক ট্রেন্ডিংয়ে উঠে আসছে। ছবিটি পোস্ট করে কেউ কেউ লিখছেন, পুরাই তামিল নায়কদের মতো লাগছে! আবার কেউ লিখছেন, কিং অলয়েজ কিং, কিং সবসময়ই কিং থাকবে।

শাকিবের ভারতীয় অনুসারীরা বলছেন, শাকিবজ্বীকে প্রণাম জানাই। বাংলা ছাড়িয়ে বলিউড, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও আপনি কাজ করুন।

এর আগে বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা যায় বলিউড নায়িকা সোনাল চৌহানকে। যিনি ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ ছয়টি ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।

সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা মুম্বাই পৌঁছানোর পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।

বিষয়টি জানিয়ে শাকিব বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে গতকাল (মঙ্গলবার) থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট বেড। ভেরি গুড।’

সোনাল চৌহান বললেন, ‘প্রথমবারের মতো আমি ইন্দো-বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চারের সিনেমায় কাজ করছি। এটি প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’

Tags: দরদবলিউডলিড বিনোদনশাকিব খানসিনেমাসোনাল চৌহান
Previous Post

জবির ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ড. আল-আমীন

Next Post

প্রোটিয়া ম্যাচ দিয়েই জয়ে ফেরার লক্ষ্য পাকিস্তানের

Next Post
পাকিস্তানের ক্রিকেটার প্রেস কনফারেন্সে বসে, পেছনে স্পন্সর ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া ম্যাচ দিয়েই জয়ে ফেরার লক্ষ্য পাকিস্তানের

শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটাররা ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়নদের খাদের কিনারায় ঠেলে জিতল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT