চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা

এস কে রাসেল by এস কে রাসেল
4:49 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন থানায় মামলা করেছেন। মামলায় মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

বুধবার ২৫ অক্টোবর ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন। এছাড়া এ মামলায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার (২৪ অক্টোবর) নজরুলের মৃত্যু হয়। তিনি পাশ্ববর্তী নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন নজরুল।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি আর তাচ্ছিল্য ছিল বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটতো না। এত মানুষের ক্ষতিও হতো না।

মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, আমি আমার ভাইকে হারিয়েছি। অনেকে পরিবারের উপার্জনের একমাত্র সদস্যদের হারিয়েছেন নিঃস্ব হয়ে গেছে। আমরা কেউ কোনো কিছুর বিনিময়ে তাদের আর ফিরে পাবো না। কিছু মানুষের খামখেয়ালির কারণে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কোনো দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হয় না। শাস্তি হয় না বলেই এগুলো বাড়ছে। শাস্তির আওতায় আনার জন্যই আমি মামলাটি করেছি।

গত সোমবার (২৩ অক্টোবর) ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হন। আহত হন শতাধিক।

এ ঘটনায় লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

Tags: কিশোরগঞ্জভৈরবে ট্রেন দুর্ঘটনামামলা
Previous Post

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে প্রধানমন্ত্রী

Next Post

গাজায় জ্বালানির অভাবে চিকিৎসা সেবা বন্ধ হওয়ার আশঙ্কা

Next Post
গাজায় জ্বালানির অভাবে চিকিৎসা সেবা বন্ধ হওয়ার আশঙ্কা, জনতার ক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় জ্বালানির অভাবে চিকিৎসা সেবা বন্ধ হওয়ার আশঙ্কা

বিভিন্ন ধরনের তাজা সবজি ও ফলের ছবি, বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানির জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে কৃষি পণ্য রপ্তানিতে বাংলাদেশের সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT