চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদয়পুরে হবে আমির কন্যার বিয়ে, মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in বিনোদন
A A
দম্পতি ও অতিথিদের সঙ্গে আমির কন্যার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের ১৮ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। কথা ছিল, গেল ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন আমির কন্যা। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ।

সম্প্রতি আমির খান নিজেই জানান,  ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ে কন্যা ইরা খানের। যেখানে উপস্থিত থাকবেন শুধুই দুই পরিবারের সদস্যরা। এবার জানা গেল,  বিয়ের আনুষ্ঠানিকতা সেরে একই বছরের ১৩ জানুয়ারি মুম্বাইয়ে জমকালো বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান সারবেন হবু নবদম্পতি। যেটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন।

মূলত ৩ জানুয়ারি হবে ইরা-নূপুরের আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত। আমিরের ঘনিষ্ঠ সূত্রের মতে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে বিয়ের নানান অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলুদ সবটাই হবে ধুমধাম করে। যেখানে নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।

এর আগে ইরা জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

এর আগে মেয়ের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাতকারে আমির জানান, ‘ইরার জন্য নূপুর একেবারে যোগ্য সঙ্গী।’ আমিরের কথায়, এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি, সেটাই যথেষ্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: আমির কন্যাইরা খাননূপুর শিখরবিয়ে
Previous Post

হামাসকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেপ্তার

Next Post

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়: প্রায় শেষ জ্বালানি, বন্ধ হচ্ছে চিকিৎসা সেবা

Next Post
Critical patient on dialysis machine in hospital ICU, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়: প্রায় শেষ জ্বালানি, বন্ধ হচ্ছে চিকিৎসা সেবা

হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রি স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT