চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিনে স্বাচ্ছন্দ্যবোধ’ করবেন মার্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন মারকুটে বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। যে কারণে তিনে ব্যাট করতে হবে জন্মদিনে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া পেস অলরাউন্ডার মিচেল মার্শকে। সেখানে নাকি স্বাচ্ছন্দ্যবোধ করবেন মার্শ, জানিয়েছেন নিজেই। 

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে অস্ট্রেলিয়ার ওপেনিং ও যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন মার্শ।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দুই জয় দুই হারে সেরা চারে সুবিধাজনক অবস্থায় অজিরা। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় আনতে চায় ডাচরা। এখন পর্যন্ত তিন হারে খুব একটা সুবিধায় নেই স্কট এডওয়ার্ডসের দল।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজিদের পক্ষ থেকে এসেছিলেন মার্শ। বলেছেন, ‘ওয়ার্নারকে বলেছিলাম তিনে ব্যাট করার জন্য, সে জানিয়েছে সেটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, তিনে ফিরে এসে আমি খুশি। গত দুই বছর আমি তিনে ব্যাট করেছি, সুতরাং সেখানেই স্বাচ্ছন্দ্যবোধ করব। যখন হেড ফিরে আসবে, আমি মনে করি দলে ওটাই আমার ভালো অবস্থান।’

হাতের চোটে আসরের প্রথম থেকে খেলতে পারেননি হেড। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার সম্ভাবনা বেশি। অনুশীলনে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন। মার্শ তিনে খেললে সেরা একাদশ থেকে বাদ পড়বেন ডানহাতি ব্যাটার মার্নাস লাবুশেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারদিল্লিনেদারল্যান্ডসমার্শলাবুশেনলিড স্পোর্টসহেড
Previous Post

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ

Next Post

শেষ রাতে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় হামুন

Next Post
ঘূর্ণিঝড় হামুনের ট্র্যাক ও প্রভাবের মানচিত্র, বাংলাদেশ উপকূলের কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ রাতে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় হামুন

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমির স্বপ্ন ভুলে পাঁচ-ছয়ে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT