চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় পাইলটের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিমান চালকের হাসিমুখ, cockpit এর ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে ফ্লাইটের ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করার কারণে একজন মার্কিন পাইলটের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। যাত্রীদের ধারণা পাইলট তখন কোন কারণে মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না।

এনডিটিভি জানিয়েছে, গত (২২ অক্টোবর) স্থানীয় সময় রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনস এর ২০৫৯ নং ফ্লাইটের ৪৪ বছর বয়সী পাইলট জোসেফ এমারসন মাঝ আকাশে ফ্লাইটের ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করেন। এমন কাণ্ডের জন্য তাকে ৮৩টি হত্যার চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

তিনি অফ ডিউটি পাইলট ছিলেন এবং ককপিটে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের পিছনে বসে ছিলেন। ফ্লাইটটি ওয়াশিংটনের এভারেট থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো যাচ্ছিল। এতে ৮০ জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ ফ্লাইটের ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার তাকে সংযত করে নিরাপদে বিমানটিকে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এমারসনের এমন আচরণে অবাক হয়েছেন তার একজন প্রতিবেশী। তিনি জানান, এমারসন চমৎকার প্রতিবেশী। তিনি একজন দুর্দান্ত বাবা। তিনি সব সময় বাচ্চাদের সাথে খেলেন। তিনি খুব বন্ধুত্বপূর্ণ। আমার বিশেষ চাহিদা সম্পন্ন একটি ছেলে আছে, সে তার কাছে খুব ভালো থাকে। কল্পনাও করতে পারছি না কারও ক্ষতি করার জন্য তিনি কিছু করছেন।

তবে এমারসনের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমারসনকে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের মাল্টনোমাহ কাউন্টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে তিনি বিচারের অপেক্ষায় রয়েছেন।

Tags: পাইলটযুক্তরাষ্ট্র
Previous Post

ওয়াংখেড়েতে বাংলাদেশ ক্রিকেটভক্তদের ভিড়

Next Post

ঢাকায় দুই দিনব্যাপী শান্তি চলচ্চিত্র উৎসব

Next Post
শান্তি চলচ্চিত্র উৎসব ২০২০, ঢাকায় দুই দিনব্যাপী, ছবি ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দুই দিনব্যাপী শান্তি চলচ্চিত্র উৎসব

খালেদা জিয়া হাসপাতালে সিসিইউতে ভর্তি, শারীরিক অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে খালেদা জিয়াকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT