চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে হত্যা

সুমন রয় by সুমন রয়
12:15 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in অপরাধ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে রানা আকবর মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তুষার নামে আহত হয়েছে আরও একজন। গুরুতর আহতাবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত রানা আকবর মোল্লা (৪০) নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। অন্যদিকে আহত তুষার (৩৮) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে পূজামণ্ডপ এলাকায় ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষারসহ কয়েকজন মিলে বসে ছিলেন রানা। এসময় তার সাথে থাকা কয়েকজন জিলেপি কিনতে যায়। এর মধ্যেই পূর্ব পরিকল্পিত ভাবে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। সেসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে রানা ও তুষারকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের হাসপাতালে আনার পর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রানা মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুলিবিদ্ধ তুষারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার প্রকৃত কারণ জানা ও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

Tags: নরসিংদীপূর্ব শত্রুতাহত্যা
Previous Post

২৮ অক্টোবর আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, উদ্বেগে সাধারণ মানুষ

Next Post

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি, অভিযোগের পরিপ্রেক্ষিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি

কক্সবাজার সৈকত, ঝড়ের প্রভাবে পর্যটকদের সতর্কতা অবলম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কক্সবাজারে পর্যটকদের অতিরিক্ত সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT