চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে ছোঁয়ার অপেক্ষা বাড়ালেন কোহলি, ভারতের পাঁচে পাঁচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 22, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার কোহলি মাঠে দাঁড়িয়ে আছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের নিজেদের প্রথম চার ম্যাচের কোনো ম্যাচেই হারেনি ভারত ও নিউজিল্যান্ড। পঞ্চম ম্যাচে অপরাজিত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দেখায় অবশ্য ধারাবাহিকতা বজায় রেখেছে স্বাগতিক ভারত। বিরাট কোহলির ৯৫ রানের দুর্দান্ত ইনিংসে পঞ্চম ম্যাচেও জয় পেল রোহিত শর্মার দল। টানা চার জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল নিউজিল্যান্ড।

সেঞ্চুরির কাছেই গিয়েছিলেন কোহলি। সেঞ্চুরিটা পূর্ণ করতে পারলেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পাশে নাম লেখাতেন পারতেন কোহলি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি শচীনের। কোহলি সেঞ্চুরি ৪৮টি। কিউই বধ মিশনে ৯৫ রানে কোহলির ফেরা অবশ্য শচীনকে ছোঁয়ার অপেক্ষা বাড়লো কোহলির।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে ভারত। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।

কিউইদের রান তাড়া নেমে উড়ন্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন রোহিত শর্মা ও শুভমন গিল। ১২তম ওভারের প্রথম বলে ৪০ বলে ৪৬ রান করে লোকি ফার্গুসনের শিকার হয়ে ফেরেন রোহিত। এক ওভার পরেই ফার্গুসনের দ্বিতীয় শিকার হন গিল। ৩১ বলে ২৬ রান করেন এই ওপেনার।

ফেরার আগে অবশ্য একটি রেকর্ডও গড়েছেন গিল। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ২ হাজার রানের মালিক এখন এই ওপেনার। তালিকায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের জহির আব্বাস ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাদেরও।

ওডিআই ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে এসে ২ হাজার রান পূর্ণ করেছেন শুভমান গিল। তারচেয়ে ২ ইনিংস বেশি খেলে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন হাশিম আমলা। প্রোটিয়া কিংবদন্তি খেলেছিলেন ৪০ ইনিংস। জহির আব্বাস, কেভিন পিটারসেন, বাবর আজম, রাসি ভ্যান ডার ডুসেন তারা প্রত্যেকেই নিজেদের ৪৫তম ইনিংসে দুই হাজার রান পূর্ণ করেছিলেন।

গিল ফেরার পর শ্রেয়াস আয়ারকে নিয়ে হাল ধরেন কোহলি। ২২ ওভারের তৃতীয় বলে দলীয় ১২৮ রানে ট্রেন্ট বোল্টের শিকার হন আয়ার। ২৯ বলে ৩৩ রান করেন তিনি।

এরপর লোকেশ রাহুলকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন কোহলি। ৩৩তম ওভারের প্রথম বলে দলীয় ১৮২ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন রাহুল। আম্পায়ার আউট না দিলেও রিভিউতে স্যান্টনারের শিকার হন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ৩৫ বলে ২৭ রান করেন।

৩৩ ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। ৬০ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল একটি ছক্কা ও পাঁচটি চারের মার। পরের ওভারেই কোহলির ভুলে রান আউট হয়ে ফিরে যান ৪ বলে দুই রান করা সূর্যকুমার যাদব।

বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষেও ঠিক তেমনই সুযোগ গড়েছিলেন তিনি। তবে এবার ব্যর্থ হয়েছেন। ম্যাট হেনরি বল উড়িয়ে মারতে গিয়ে লংঅনে ধরা পড়েন গ্লেন ফিলিপস এর হাতে। ১০৪ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৯৫ রান করেন কোহলি।

এরপর মোহাম্মদ শামিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা। ৪৪ বলে ৩৯ রান করেন জাদেজা। আর শামি করেছেন ১ বলে ১ রান।

নিউজিল্যান্ডের হয়ে লোকি ফার্গুসন নেন দুটি উইকেট। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।

এর আগে কিউইদের ব্যাটে পাঠিয়ে বল হাতে কিপ্টে ছিলেন ভারতীয় বোলাররা। চতুর্থ ওভারে ইনফর্ম ব্যাটার ডেভন কনওয়েকে প্রথম সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ৯ বল খেলে কোনো রান যোগ করতে পারেননি এ বাঁহাতি।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা পেসার মোহাম্মদ শামি প্রথম বল করতে আসেন ইনিংসের নবম ওভারে। প্রথম বলেই বোল্ড করেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার উইল ইয়ংকে। ২৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন এ ডানহাতি।

চতুর্থ উইকেট জুটিতে বাঁহাতি রাচিন রবীন্দ্র ও ডানহাতি ড্যারিল মিচেল নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান। দুজনে মিলে গড়েন ১৫২ বলে ১৫৯ রানের জুটি। ২৩তম ওভারে ফিফটি তুলে নেন রবীন্দ্র। এরপর ৭৫ রানে শামির স্বীকারে হন এ বাঁহাতি।

রাচীন রবীন্দ্র আউট হলেও থেমে যাননি ড্যারিল মিচেল, ফিফটির দেখা পেয়ে যান ২৭তম ওভারে। পরে সেটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে শামির বলে ক্যাচ আউট হন, খেলেন ১২৭ বলে ১৩০ রানের সর্বোচ্চ ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১০ ওভারে ৫৪ রানে ৫টি এবং কুলদীপ যাদব ৭৩ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধর্মশালানিউজিল্যান্ডভারতমিচেলরাচিনরোহিতলিড স্পোর্টস
Previous Post

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্র্যাক পরিচালিত গবেষণার ফল প্রকাশ 

Next Post

আফগানদের বিপক্ষে সেরা পারফর্ম করতে চায় পাকিস্তান

Next Post
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে সেরা পারফর্ম করতে চায় পাকিস্তান

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT