চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
8:35 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, রাজনীতি, লক্ষ্মীপুর
A A
স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা করছেন, প্যানেল ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতিবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে- তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধামকি এদেশের মানুষ পছন্দ করে না। এদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায়, জনগনই তাদের প্রতিহত করবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের সকল প্রস্তুতি রয়েছে।

পরে তিনি রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সভায় আরও বলেন, বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্যে দিয়ে কিছু করতে চায়, এদেশের মানুষই তার জবাব দিয়ে দেবে। ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয়। বিএনপি’র গায়েবী মামলার অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভূক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন।

এ বিষয়ে তিনি বলেন, বিএনপি এটাকে গায়েবী মামলা বলে অপপ্রচার চালাচ্ছেন। যেগুলো গায়েবী মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।

পূজা মন্ডপ নিয়ে তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে। এবার দেশে প্রায় ৩২ হাজার ৪০০ পূজা মন্ডপ রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মন্ডপগুলোতে প্রায় ৬ লাখ আনসার নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তায় পুলিশও রয়েছেন। স্বেচ্ছাসেবীরাও মন্ডপে কাজ করছেন। তবুও সকলের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। তবে আমরা বলছি কিছুই ঘটবে না।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

Tags: বিএনপিস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Previous Post

মোবাইল ফোন দিয়ে গ্রাহককে নজরদারি, নতুন প্রযুক্তি নিয়ে দেশে যে শঙ্কা

Next Post

আন্দোলনের নামে ধ্বংসাত্মক বা অগ্নিসন্ত্রাস চালালে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনের নামে ধ্বংসাত্মক বা অগ্নিসন্ত্রাস চালালে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তারা, বাংলাদেশে মোটরযানের তথ্য ও নিরাপত্তা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মোট মোটরযানের ৭১ শতাংশই মোটরসাইকেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT