চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নতুনের অভিষেক, পাঁচ প্রেক্ষাগৃহে ‘ইতি চিত্রা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 20, অক্টোবর 2023
in অন্যান্য, বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা বৃষ্টির মধ্যে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। নব্বই দশকে মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্পে সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস রিতু। এই অভিনেত্রী ‘ইতি চিত্রা’র মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন। মূলত এই ছবির মাধ্যবে বড়পর্দায় দুই নবীবের অভিষেক হচ্ছে।

নির্মাতা জানান, প্রথম সপ্তাহে ছবিতে দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা) এবং সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

নির্মাতা রাসেলের প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

অন্যদিকে বরিশালের মেয়ে জান্নাতুল রিতু। সংস্কৃতি অঙ্গনে যার কেউ নেই। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিতু নায়িকা হবেন কখনও ভাবেননি। পরিচালকের প্রস্তাব পেয়ে আগ্রহী হলেন সিনেমায়। কাকতালীয়ভাবে ইভনও বরিশালের ছেলে। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। পাশাপাশি সিনেমাও করছেন। ‘ইতি চিত্রা’ নিয়ে আশাবাদী এই অভিনেতা।

ইভন বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

রিতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’

ইভন-রিতু ছাড়াও ‘ইতি চিত্রা’য় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ।

Tags: ইতি চিত্রানরেশ ভূঁইয়াফরহাদ লিমনরিতুলিড বিনোদনসিনেমা
Previous Post

জার্সিতে জিহ্বা লাগিয়ে এল ক্ল্যাসিকোতে নামবে বার্সা

Next Post

কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT