চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি শ্রমিকদের সততার প্রশংসায় সৌদি গভর্নর

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:13 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি শ্রমিকদের সততার প্রশংসায় সৌদি গভর্নর. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশি অভিবাসীদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আল জউফের গভর্নর এর সাথে বৈঠককালে গভর্নর এসব কথা বলেন।

জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিদের তার ভাই উল্লেখ করে তিনি বলেন, তাদের সাহায্য সহযোগিতা করা আমার দায়িত্ব। এছাড়া সৌদি আরব ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে খুবই আন্তরিক সম্পর্ক রয়েছে। গভর্নর দু’দেশের সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

গভর্নর জানান, এ প্রদেশে প্রচুর পরিমাণ জলপাই উৎপাদন ছাড়াও বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। তিনি সৌদি আরবের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন। জউফ প্রদেশে কৃষি খামারে অনেক বাংলাদেশি কৃষি পণ্য উৎপাদনে ভূমিকা রাখছে বলে তাদের প্রশংসা করেন গভর্নর।

রাষ্ট্রদূত এসময় গভর্নরকে জানান, আল জউফ বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষাগ্রহণ করছেন। এই সংবাদে গভর্নর বলেন, আমি আশা করি আগামী দিনে আল জউফ বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসবে।

Tags: গভর্নরসৌদি আরব
Previous Post

এক্সে লাইক, কমেন্ট এবং রি-পোস্ট করতে গুণতে হবে টাকা

Next Post

২০ শতাংশ শেয়ার ছেড়ে চারশ’ কোটি টাকা উত্তোলনের ঘোষণা বোরাক রিয়েল এস্টেটের

Next Post
বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ শতাংশ শেয়ার ছেড়ে চারশ’ কোটি টাকা উত্তোলনের ঘোষণা বোরাক রিয়েল এস্টেটের

অষ্টাদশী তরুণী মালেকা গ্রামীণফোনের প্রধান নির্বাহী হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের জন্য গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকতা অষ্টাদশী তরুণী মালেকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT