চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শিশুরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শিশুদের জন্য স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ করব। এদেশের শিশুরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। আমি সেভাবে তোমাদের গড়ে তুলতে চাই। বিশ্বনেতাদের অস্ত্রের পেছনে ব্যয় না করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নতজীবনের জন্য সে অর্থ ব্যয় করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব বলেন। শেখ রাসেলের ষাটতম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এই শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে স্মার্ট কার্ডের মাধ্যমে আইসিটি বিভাগের ৯ প্রকল্পের উদ্বোধন এবং ৬ প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেন প্রধানমন্ত্রী।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মতো মানুষ হতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে।

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেয়ার ঘোষণা দিয়ে বলেন, আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা শিখতে গেলে কোথায় বোতাম টিপতে হবে সেটা নিয়ে চিন্তা করতে হয়, আর ওরা কিন্তু ভেতর থেকে শিখে ফেলে।

নিজের চার বছরের নাতনির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার চার বছরের নাতি আমাকে শিখায় যে, তুমি এটা (কম্পিউটার) টিপতে থাকো, টিপতে টিপতে পেরে যাবা। আর মোবাইল ফোনের পিন নম্বরটা, শুনলে অবাক হবেন, তারা গেম খেলবে এ কারণে আমি তাদেরকে পিন দেবো না। আমি লুকিয়ে পিন দিচ্ছি, আর আমার চশমার রিফ্লেকশন থেকে আমার নাতি সে নম্বর নিয়ে নিয়েছে। আমাকে বলে আমি জেনে গেছি তুমি কী করো। তো এরা এতো স্মার্ট। আমাদের এই ছোট্ট সোনামণিরা আমার স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই তো আমি চাই।

শেখ রাসেল, এক দীপ্তিময় শৈশবের নাম, যার নির্মল-দুরন্তপনা মিশে আছে ধানমন্ডির ৩২ নম্বর ভবনে, বঙ্গবন্ধু কন্যার স্মৃতিচারণে। বাবার মতো দুর্বার দুর্জয় হয়ে উঠতে থাকা রাসেলকে প্রস্ফুটিত হবার আগেই ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট কেড়ে নেয়।

এক ঝাঁক শিশু-কিশোরের কোলাহলে এসে ছোটভাই রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বোন শেখ হাসিনা। রাসেলের মতো আর কোনো শিশুকে অঙ্কুরেই মুছে ফেলা না হয়, সে প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন শাখায় মেধার সাক্ষর রাখার জন্য শেখ রাসেল পদক ২০২৩ ও সরকারী বেসরকারী খাতে বিশেষ ভূমিকার জন্য স্মার্ট বাংলাদেশ ২০২৩ পদক দেয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

 

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিশ্বনেতাশেখ রাসেল দিবস
Previous Post

বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

Next Post

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পরিবহন ধর্মঘট

Next Post
চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাস ও যাত্রীরা, পরিবহন ধর্মঘটের কারণে যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পরিবহন ধর্মঘট

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শামসুলের আপিলের রায় ৭ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT