চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্সে মোটরসাইকেলসহ মেগা গিফট দিচ্ছে নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in অর্থনীতি
A A
নগদ রেমিট্যান্স গিফট ক্যাম্পেইনে দুই যুবক মোবাইল ফোনে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্সে মেগা গিফট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। কমপক্ষে ৫ হাজার টাকা রেমিট্যান্সপ্রাপ্ত ব্যক্তি নগদ থেকে এই মেগা গিফট পেতে পরেন। এর বাইরে সরকারের ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা তো থাকছেই।

রেমিট্যান্সে মেগা গিফটের এই ক্যাম্পেইন শুরু হয়েছে গত ১৫ অক্টোবর। নগদ ব্যবহার করে রেমিট্যান্স গ্রহণ করলে মোটরসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, সোনার বারসহ নানা উপহার জেতার সুযোগ থাকছে। নগদ শুরু থেকেই বৈধভাবে দেশে প্রবাসী আয় আনার জন্য কাজ করে যাচ্ছে। সে জন্য রেমিট্যান্স সেবা উদ্বোধনের পর থেকেই খুব কম খরচে প্রবাসীদের কষ্টার্জিত আয় তার পরিবার ও স্বজনের হাতে পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি। এ জন্য তারা বিভিন্ন সময় প্রণোদনা হিসেবে বিভিন্ন উপহার দিয়ে থাকে।

এবারের ক্যাম্পেইনে তাই প্রবাসী আয় গ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে নগদ। এই মেগা উপহারের ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই উপহারের জন্য বিবেচিত হবেন। প্রত্যেক উপহার বিজয়ীকে নগদ থেকে ফোন করে জানানো হবে। তারা নগদের প্রধান কার্যালয় থেকে সপ্তাহে একদিন এই উপহার সংগ্রহ করার সুযোগ পাবেন।

নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী এই মেগা উপহার ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘আমরা যে কোনো সেবা দেওয়ার সময় সবসময় আগে গ্রাহকদের সুবিধা, স্বাচ্ছন্দ এবং সুযোগের কথা বিবেচনা করে থাকি। আমরা চাই বৈধ উপায়ে প্রবাসীরা তাদের কষ্টে আয় করা টাকা পরিবারের কাছে পাঠান। এ জন্যই নগদ প্রথমবারের মত রেমিট্যান্স গ্রাহকদের জন্য মেগা উপহারের ঘোষণা নিয়ে এসেছি। এতে প্রবাসীরা ও তাদের পরিবার বৈধ চ্যানেলে টাকা পাঠানো ও গ্রহণ করায় উৎসাহিত হবেন। এতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।’

নগদ রেমিট্যান্স সেবা চালু করার পর থেকে বৈধভাবে প্রবাসীর আয় দেশে আনার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিশ্চিত করতে চেয়েছে প্রবাসীদের পাঠানো টাকা যেন কোনো বাধা ছাড়াই, দ্রুততম সময়ে এবং স্বল্পতম খরচে স্বজনের হাতে পৌঁছায়। নগদ সম্প্রতি রেমিট্যান্স দেশে আনার জন্য বিশ্বের অন্যতম বৃহৎ পেমেন্ট নেটওয়ার্ক টেরা পে-এর সাথে চুক্তি করেছে। এর ফলে নগদ আরও দ্রুত সময়ে আন্তর্জাতিক অর্থ বৈধভাবে লেনদেনে সক্ষম হয়ে উঠেছে।

প্রবাসীরা এখন বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারেন নগদ ব্যবহার করে। এসব দেশের মধ্যে রয়েছে ইতালিসহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং জাপান।

Tags: নগদ
Previous Post

কানাডায় ‘কবিতায় কবি আসাদ চৌধুরী শীর্ষক’ স্মরণসভা

Next Post

কক্সবাজারে ৩১৫ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

Next Post
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ৩১৫ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

পুতিন ও নেতানিয়াহু বৈঠকরত, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসকে ধ্বংস করতে পুতিনকে যে বার্তা দিলেন নেতানিয়াহু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT