চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে ‘অ্যাওয়ে’ গোলের সুবিধা পাবে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 16, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষকে সামনে পাচ্ছে জামাল ভূঁইয়ার দল। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে যেতে লাল-সবুজের দলের জয়ের কোনো বিকল্প নেই।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে গত ১২ অক্টোবর বাংলাদেশ একটি অ্যাওয়ে গোল পেলেও সেজন্য বাড়তি কোনো সুবিধা পাচ্ছে না। ফিফার পরিবর্তিত নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে গোলের নিয়ম আর বহাল নেই। আগের নিয়ম চালু থাকলে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা পরের রাউন্ডের টিকিটে কাটত।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় হতে চলা ম্যাচটি যেকোনো ব্যবধানে ড্র হলেই তা অতিরিক্ত সময়ে গড়াবে। তাতেও ফল না এলে হবে টাইব্রেকার।

মালদ্বীপ বাধা টপকাতে পারলে দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজের দল আই-গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে প্রতিপক্ষ পাবে। গ্রুপের খেলাগুলো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতেই হবে।

দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় রাউন্ডে পা দেবে। সেই ১৮টি দল ২০২৭ সালে সৌদি আরবে হতে চলা এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখতে চাইলে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল ও বসুন্ধরা আবাসিক ব্রাঞ্চে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। খেলাটির জন্য বাফুফে টিকিটের দাম নির্ধারণ করেছে। ভিআইপি গ্যালারির মূল্য ৫০০, ক্যাটাগরি ওয়ানে ২০০ ও ক্যাটাগরি দুইতে ১০০ টাকা।

Tags: ফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
Previous Post

হামাস মানে ফিলিস্তিন নয়: মাহমুদ আব্বাস

Next Post

২৪ ঘণ্টার মধ্যে লিটনের উপলব্ধি, জানালেন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল তিনি

Next Post
বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের সাক্ষাৎকারের ছবি, সাংবাদিকের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টার মধ্যে লিটনের উপলব্ধি, জানালেন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল তিনি

দুটি ছবি, একে অপরের সঙ্গে হাসিমুখে দুই ব্যক্তি, অন্যটি একক পারফর্মার।. Channel i News - চ্যানেল আই নিউজ

কটাক্ষের মুখে সাবা, উত্তরে যা বললেন হৃতিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT