চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ইনায়েতুর রহিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 16, অক্টোবর 2023
in - সেমি লিড, আদালত
A A
বিচারপতি ইনায়েতুর রহিমের ছবি, জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ৩(২) (ক) মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এম ইনায়েতুর রহিম ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। এরপর ১৯৮৬ সাল থেকে আইন পেশা শুরু করে ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হন এম ইনায়েতুর রহিম। একসময় অতিরিক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন তিনি।

এরপর ২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগ দেওয়ার পর ২০১১ সালে হাইকোর্টের স্থায়ী হন বিচারপতি এম ইনায়েতুর রহিম। একপর্যায়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এম ইনায়েতুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি।

Tags: সুপ্রিম কোর্ট
Previous Post

এই জয় ভূমিকম্পে বিপদগ্রস্ত আফগানদের জন্য

Next Post

শীর্ষ ধনী রোনালদো, মেসি-নেইমার কোথায়?

Next Post
রোনালদো, মেসি ও নেইমার ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ ধনী রোনালদো, মেসি-নেইমার কোথায়?

গাজায় ইসরায়েলের স্থল আক্রমণের আতঙ্কে ফিলিস্তিনি পরিবার ও সেনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের স্থল আক্রমণের আতঙ্কে ১০ লাখ ঘর ছাড়া ফিলিস্তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT