চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিককে যে কারণে প্রকাশ্যে আনতে নারাজ লিয়ানা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 16, অক্টোবর 2023
in বিনোদন
A A
লিয়ানা, বাংলাদেশি অভিনেত্রী, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

“কেউ যদি মডেল হতে চায় তাহলে তার প্ল্যান করে এখানে আসা উচিত। এখন অনেক প্রতিযোগিতার সময়। এজন্য সঠিকভাবে গ্রুমিং করে আসা উচিত। যাদের মধ্যে কোয়ালিটি থাকে তারা চেষ্টা থাকলে মডেল হতে পারবে। আমার মধ্যে ম্যানার আছে, টাইম মেইনটেইন করি, সিনিয়দের সম্মান করি। তাছাড়া আমি কোনো উল্টাপাল্টা কাজে নিজেকে জড়াই না। সবার আগে নিজের কাজকে গুরুত্ব দেই। এটাই হচ্ছে আমার কোয়ালিটি।”

বলছিলেন ফ্যাশন মডেল এবং মিউজিক ভিডিওর পরিচিতি মুখ মডেল লিয়ানা লিয়া। দেশের বড় বড় ফ্যাশন হাউজের মডেল হিসেবে দেখা যায় তাকে। ইমরানের ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিও দিয়েও নজর কেড়েছিলেন লিয়ানা। পাশাপাশি কুমার বিশ্বজিৎসহ একাধিক শিল্পীর মিউজিক ভিডিওতে ছিলেন তিনি।

তবে ইদানীং আগের মতো মিউজিক ভিডিওতে দেখা যায় না লিয়ানাকে। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, আগে মিউজিক ভিডিওতে ভালো কমফোর্টজোন ছিল। কিন্তু এখন উল্টোপাল্টা কাজ হচ্ছে এবং উল্টোপাল্টা মানুষজন এসেছে যে এই কমফোর্টটা নষ্ট হচ্ছে। এ কারণে আমি এখন শুধু ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি।

লিয়ানা বলেন, অনেকেই ডিরেকশনের কিছু জানে না, কিছু টাকা আছে বলে ডিরেক্টর হয়ে যাচ্ছে। টিকটক বা কেউ লাইভ করছে সেখান থেকে ডেকে এনে মডেল বানিয়ে দেয়া হচ্ছে। আবার নতুন সিঙ্গারকে নায়ক বানিয়ে মডেলিং হচ্ছে যে এক্টিং বা এক্সপ্রেশনের কিছুই বোঝে না। এসব কারণে নিজেকে মিউজিক ভিডিও থেকে অনেকটা দূরে রেখেছি।

এই মডেল আরও জানান, আগামীতে যদি পছন্দমত গায়ক এবং ডিরেক্টর পান, তাহলে আবার মিউজিক ভিডিওতে কাজ করবেন। নিজের রিলেশনশিপ স্ট্যাট্যাস প্রসঙ্গে আরও জানান, তিনি সিঙ্গেল নন।

বলেন, সবসময় প্রেমে থাকি। তাহলে কেন প্রেমিককে প্রকাশ্যে আনেন না? উত্তরে লিয়ানা বলেন, প্রেমিককে সামনে আনলে ভক্তদের ভালোবাসা কমে যায়। ফ্যানরা পছন্দ করে ড্রিমগার্ল হিসেবে। যখন বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে আনা হবে তখন বয়ফ্রেন্ডকে নানাভাবে হ্যারেজ করতে থাকবে। মানুষের বদনজর লেগে যায়। কিছু মানুষ থাকে যারা রিলেশনশিপ ভাঙার জন্য কাপলদের মধ্যে নেগেটিভ কথা ছড়ায়। এ কারণে সম্পর্ক অনেকটা টেকে না।

কথা প্রসঙ্গে লিয়ানা লিয়া বলেন, ছোটবেলা থেকে আমি ক্যাটরিনার অনেক বড় ফ্যান। ক্যাটরিনাকে দেখে মিডিয়াতে এসেছি। তার সবকিছু আমাকে মুগ্ধ করে। যখন ছোট ছিলাম তখন তার প্রতিটি কাজে মুগ্ধ ছিলাম এখনও আছি। ক্যাটরিনার কাজে অনুপ্রাণিত না হলে হয়তো মিডিয়াতে আসতাম না।

 

Tags: ক্যাটরিনামিউজিক ভিডিওলিড বিনোদনলিয়ানা লিয়াসিনেমা
Previous Post

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তবে শুরু কোথায়?

Next Post

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

Next Post

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

খুশি পরিবারের সঙ্গে জিৎ, স্ত্রী ও কন্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ছেলের বাবা হলেন অভিনেতা জিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT