চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন পর্যবেক্ষক দলের সুপারিশে সংলাপ থাকলেও তত্ত্বাবধায়ক প্রেসক্রিপশন নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোচনা সভা, উচ্চ পর্যায়ের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা পালন করতে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সপ্তাহজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলা শেষে রোববার তারা ৫টি সুপারিশ দিয়ে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে সুনির্দিষ্টভাবে সংলাপে বসা, পরিমিত রাজনৈতিক বক্তৃতার কথা থাকলেও বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে পৃথক কোন প্রেসক্রিপশন নেই। তবে যারা রাজনৈতিক সহিংসতায় জড়িত তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র হ্রাস ও পরিবেশগত অগ্রগতি সত্ত্বেও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি বিষয়ে জানতে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে গত এক সপ্তাহজুড়ে ধারাবাহিক বৈঠক করেছে এ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি। তাদের অন্যতম পর্যবেক্ষণ হলো, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার পরিকল্পনা থাকতে পারে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আড়াই মাস আগে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের এ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি। গত ৭ অক্টোবর থেকে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সফরের পঞ্চম দিনে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এর আগে এ দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গেও সচিবালয়ে বৈঠক করেন।

বিবৃতিতে যে পাঁচটি সুপারিশ করা হয়েছে, সেগুলো হলো: পরিমিত রাজনৈতিক বক্তৃতা এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে প্রকাশ্য সংলাপে বসা; বাকস্বাধীনতার সুরক্ষা এবং নাগরিকদের জন্য এমন একটি জায়গা তৈরি করা, যেখানে ভিন্নমতকে সম্মান করা হয়; সহিংসতামুক্ত নির্বাচনের অঙ্গীকার, যারা রাজনৈতিক সহিংসতায় জড়িত তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা; স্বাধীন নির্বাচন ব্যবস্থাপনাসহ সব দলের অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করা এবং নাগরিকদের মধ্যে সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করা ও তা এগিয়ে নেয়া।

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র হ্রাস ও পরিবেশগত অগ্রগতি সত্ত্বেও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা কমে গেছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর কালো ছায়া ফেলছে এবং অর্থনৈতিক ও উন্নয়নের ধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এতে আরও বলা হয়, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন এবং একটি নিরপেক্ষ নির্বাচন প্রশাসন প্রতিষ্ঠা করা না হয়, তবে দেশের প্রধান বিরোধী দল আগামী জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পরিকল্পনা করছে। যদিও এসব দাবি মেনে নিতে অস্বীকার করেছে সরকার। ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিকরা তাদের রাজনৈতিক পছন্দ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাজনৈতিক প্রক্রিয়ার ওপর থেকেও তাদের আস্থা উঠে যাচ্ছে। ব্যাপক অনাস্থা, রাজনৈতিক সংলাপের অভাবের কারণে উত্তেজনা ও সহিংসতা বাড়ছে।

দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে।

Previous Post

প্রতিকূলতা ও সাফল্যের গল্প শোনালেন মিথিলা

Next Post

‘লেডি সিংহাম’ লুকে সাড়া ফেলে দিলেন দীপিকা!

Next Post
দীপিকা বন্দুক হাতে, চিত্রনায়িকা লুকের সঙ্গে সাড়া ফেলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'লেডি সিংহাম' লুকে সাড়া ফেলে দিলেন দীপিকা!

নিহত ব্যক্তির ছবি, শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT