চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি ও জাতীয় পার্টির আমলে আইন বিচার বিভাগ পৃথকিকরণ হয়নি। এ কারণে তারা এটাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে।

বৃহস্পতিবার ১২ অক্টোবর মাগুরা আদালত চত্বরে নবনির্মিত ‘মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা এবং জেল হত্যার পরে বিএনপি-জাতীয় পার্টি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রেখেছিল। এ সময়ে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি। সেই সময় এটাই ছিল দেশের বিচার ব্যবস্থা।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, ‘৬৪ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

বর্তমান সরকারের সময়ে দেশের এমন কোন খাত নেই যেখানে উন্নয়ন হয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপি-জাতীয় পার্টির সময় দেশে লুটপাট হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মা সেতুতে রেলসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করতে প্রধানমন্ত্রী কার্পণ্য করেননি।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে। সংবিধানে তত্ত্ববধায়ক সরকারের প্রবিশন নেই। সংবিধানে যেভাবে আছে ঠিক সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকার চায় সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কোন দল আসবে কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিশ্বাস জনগণ ভোট দেবে এবং নির্বাচন অংশ গ্রহণমূলক হবে।

উল্লেখ্য, ৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির উপর আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত এ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মিত হয়েছে। জেলা গণপূর্ত অধিদপ্তর এ ভবন নির্মাণ করে। আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সদর উপজেলার কাটাখালি হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Tags: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীআনিসুল হক
Previous Post

ওপেনিং নিয়ে চিন্তা করতে মানা শান্ত’র

Next Post

শুধু ইসরায়েল নয়, বিশ্ব শাসন করবে হামাস: আল-জাহার

Next Post
আল-জাহার বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ইসরায়েল নয়, বিশ্ব শাসন করবে হামাস: আল-জাহার

বাংলাদেশ ক্রিকেট দলের পেসাররা অনুশীলনে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোনো পেসারই হতাশ না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT