চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজারে সিন্ডিকেটসহ অপতৎপরতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ কর্মকর্তাদের বৈঠক, নিরাপত্তা ও অপরাধ দমন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বাজারে সিন্ডিকেটসহ যেকোন অপতৎপরতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার কারণ নির্ণয়ে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, এই সভায় আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুই সিটি করপোরেশনের প্রতিনিধি ও আমাদের পুলিশ অফিসারদের কথা শুনেছি। আলোচনায় উঠে এসেছে, বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই, যথেষ্ট মজুদ ও পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সংকট তৈরি হওয়ার কারণ নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বার্থান্বেষী মহলের কারণে বাজারে সংকট তৈরি হয়।

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ ডিএমপি কমিশনার বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার সবসময় আন্তরিক। প্রধানমন্ত্রী নিজেও প্রতিনিয়ত বাজারের খোঁজখবর নিয়ে থাকেন, কোথাও কোন সমস্যা হচ্ছে কী না খোঁজ নেন। বাজারে কেউ যেন কোন ধরণের অপতৎপরতা তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার উদ্দেশ্যে আজ আমরা সকলকে নিয়ে আলোচনায় বসেছি। যে কোনো সিন্ডিকেট ও যে কোনো অপতৎপরতা সমূলে নষ্ট করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর আছে। যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, মাছ, চাল ও সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি এমন থাকার কথা নয়। যা হয়েছে সেটা হলো সমন্বয়ের অভাব। সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের সঙ্গে বাজার মনিটরিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশও অংশগ্রহণ করবে।

বাজারে সিন্ডিকেটসহ অপতৎপরতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাণিজ্য মন্ত্রণালযয়, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকার বিভিন্ন থানা এলাকার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপিডিএমপি কমিশনার হাবিবুর রহমানবাজার ব্যবস্থাপনাবাজার সিন্ডিকেট
Previous Post

তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, গোরস্থানে চিরনিদ্রায় শায়িত: কাদের

Next Post

ওপেনিং নিয়ে চিন্তা করতে মানা শান্ত’র

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং নিয়ে চিন্তা করতে মানা শান্ত’র

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT