চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত আসামিকে জীবিত গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, জামালপুর
A A
নিহত আসামিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান: জামালপুরের ইসলামপুর আদালতের মৃত আসামিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী লাকী বেগমকে হত্যা করার পর মামলা থেকে বাঁচতে ৬ বছর যাবত নিজেকে মৃত দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন খুনি মো. ওসমান আলী।

গতকাল ১১ অক্টোবর বুধবার রাতে জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম তার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে মো. ওসমান আলী ওরফে ওসমান নামক ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি ওসমান ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

পুলিশ সুপার বলেন, ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রীর কাছে ১ হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় তিনি ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যা করেন। এই ঘটনায় ২০১২ সালের ২১ আগস্ট লাকী বেগমের বাবা মো. আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, হত্যা মামলার বিচার চলাকালে আসামি পক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করা হয় ২০১৭ সালের ১০ এপ্রিল আসামি ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর ভূয়া খবরটি এলাকাতেও ছড়ানো হয়। আসলে আদালতে মৃত দেখিয়ে ৬ বছর ধরে পালিয়ে ছিলেন ওসমান।

গোপন সংবাদের ভিত্তিতে, ইসলামপুর থানার পুলিশ গতকাল বুধবার গাইবান্ধা জেলার সাঘাটা থানার যমুনার দুর্গম চর থেকে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tags: খুনস্ত্রীকে হত্যা
Previous Post

প্রকাশ্যে প্রভাস-দীপিকার ‘কল্কি’-তে অমিতাভের ফার্স্ট লুক

Next Post

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত মেসি

Next Post
মেসি ফুটবল অনুশীলনে অংশগ্রহণ করছেন, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত মেসি

তিনজন ব্যক্তির ছবি, এক নারী ও দুই পুরুষ, পেশাদার পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন শুনে জাডাকে 'ডেট'-এর প্রস্তাব ক্রিস রকের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT