চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননায় দিনাজপুরের মেয়রের জেল-জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 12, অক্টোবর 2023
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।

এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত আনা অবমাননার অভিযোগের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান জাহাঙ্গীর আলমের আইনজীবী।

আদালতে মেয়রে বিরুদ্ধে অভিযোগের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য দিনাজপুর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো: মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন। এই আবেদনের পর দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ২৪ আগস্ট সকাল ৯ টায় আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেয়া হয়। সেই সাথে এই মেয়রের আপত্তিকর বক্তব্যের ভিডিওটি অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী ২৪ আগস্ট সকালে জাহাঙ্গীর আলম আপিল বিভাগে হাজির হলে তার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিঃশর্ত ক্ষমা চান। সেই সাথে তারা নিঃশর্ত ক্ষমার একটি লিখিত আবেদন করেছেন বলে আদালতকে জানান। এরপর ততকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ মেয়রের নিঃশর্ত ক্ষমার আবেদন ও তার বিরুদ্ধে আসা আদালত অবমাননার অভিযোগের আবেদন শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ শুনানি শেষে রায় দেন সর্বোচ্চ আদালত।

Tags: আদালত অবমাননাদিনাজপুরমেয়র
Previous Post

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

Next Post

খাবার-পানি-বিদ্যুৎসহ জরুরি সরবরাহ বন্ধ করায় মানবিক বিপর্যয়ে গাজাবাসী

Next Post
গাজাবাসীর মানবিক বিপর্যয়, ধ্বংসপ্রাপ্ত শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবার-পানি-বিদ্যুৎসহ জরুরি সরবরাহ বন্ধ করায় মানবিক বিপর্যয়ে গাজাবাসী

র‍্যাশফোর্ডের উদযাপন অনুকরণ করে বুমরাহ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাশফোর্ডের উদযাপন কেন অনুকরণ করলেন বুমরাহ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT