চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাট বরাদ্দের বায়না ফেরত না পেয়ে এমডিকে অবরুদ্ধ রাখল রাবি শিক্ষকরা

এস আই সুমন by এস আই সুমন
11:42 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in শিক্ষা
A A
রাবি শিক্ষকরা অবরুদ্ধ, এমডি বায়না ফেরত না পাওয়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাট বরাদ্দের বায়না টাকা ফেরত না পেয়ে এক ফ্ল্যাট ব্যবসায়ীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে সাড়ে ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার ১১ অক্টোবর দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আটকে রাখা হয়।

অবরুদ্ধ হওয়া ব্যক্তির নাম হোসাইন আলী। তিনি রাজশাহীর ‘আদ-দ্বীন প্রোপার্টিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক। তবে অবরুদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন হোসাইন আলী।

তিনি বলেন, ‘আমাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। স্যাররা ক্লাস নিচ্ছিলেন এজন্য তাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করেছি।’

শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য সাত লাখ টাকা বায়না দেন ‘আদ-দ্বীন প্রোপার্টিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আলীকে। ফ্ল্যাট বরাদ্দ দিয়ে পরে নিতে অস্বীকার জানান ওই শিক্ষকরা। তবে ফ্ল্যাট বরাদ্দের সেই বায়নার সাত লাখ টাকা ফেরত দেননি হোসাইন আলী।

দীর্ঘদিন ধরে ফেরত দিবেন বলে গড়িমসি করছিলেন। আজ বুধবার দুপুর ১২ টায় সহ-উপাচার্য সুলতান-উল-ইসলামের কক্ষে হোসাইন আলী একটা কাজে মিটিং করতে আসেন। সেখানে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া কয়েকজন শিক্ষক তাকে দেখতে পেয়ে মিটিং শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের একটি কক্ষে নিয়ে আসেন। সেখানে শিক্ষকরা বায়না টাকা ফেরত দেওয়ার কথা বলেন।

তিনি দিতে অস্বীকার করায় তাকে দুপুর ১২টার পর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়। পরে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে হোসাইন আলী ৭ লাখ টাকার একটি ব্যাংক চেক দিয়ে চলে যান।

হোসাইন আলী বলেন, তিনি সহ-উপাচার্যের কাছে একটি কাজে এসেছিলেন। পরে ওই শিক্ষকরা তাকে দেখতে পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে কথা বলার জন্য নিয়ে যান। স্যাররা ক্লাস নিচ্ছিলেন বিধায় তিনি একটি কক্ষে কথা বলার জন্যে অপেক্ষা করছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।

তিনি আরও বলেন, শিক্ষকরা একটি ফ্ল্যাট নিবেন বলে তাকে সাত লাখ টাকা বায়না দেন। পরে তারা ফ্ল্যাটটি নিবেন না বলে জানান। কিছু কারণে তিনি টাকা দিতে পারছিলেন না। আজকে শিক্ষকরা বায়নার টাকা কবে দিবেন বলে জানতে চান।

ফ্ল্যাট বরাদ্দ দেওয়া এক শিক্ষকের বক্তব্য জানতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, আমরা কয়েকজন শিক্ষক মিলে একটি ফ্ল্যাট নিব বলে সাত লাখ টাকা বায়না (অগ্রিম) দেই। পরে কিছু কারণে ফ্ল্যাটটি নিব না বলে জানাই। কিন্তু বায়নার টাকা ফেরত দেননি হোসাইন আলী।

এ ব্যাপারে আজকে কথা বলার জন্য হোসাইন আলীকে ডেকে নিয়ে আসা হয়। তবে তাকে কেউ অবরুদ্ধ করে রাখেননি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটি খুব সামান্য বিষয়। এটি নিউজ করার কোন বিষয় হলো।’

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
Previous Post

ঢাকা-কক্সবাজারের দূরত্ব কমানোসহ বঙ্গবন্ধু টানেলের সুযোগ-সুবিধা

Next Post

শরীরে শয়তান ভর করলে চুরি করেন লিটন!

Next Post
Portrait of a young man with black hair and beard in a light-colored shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীরে শয়তান ভর করলে চুরি করেন লিটন!

প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র অর্জন করেছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT