চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মি করে টাকা আদায় করত ‘বিএমডব্লিউ’ গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in অপরাধ
A A
চারজন ব্যক্তি জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ। তারা প্রেমের ফাঁদে ফেলে ঘরে ডেকে জিম্মি করে টাকা আদায় করত।

বুধবার (১০ অক্টোবর) মিরপুর মডেল থানার সেকশন ২ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, খাদিজা (২৭), মো. হাদিউল ইসলাম বাবু (৩৪), মুনমুন (৩০) ও ওয়াসফিয়া খানম (২৬)। এ চক্রে বাবু, মুনমুন এবং ওয়াসফিয়া তাদের ইংরেজি নামের আদ্যক্ষর দিয়ে বিএমডব্লিউ রাখেন। তারা বিএমডব্লিউ নামেই পরিচিত।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে মিরপুর মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এস তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তাররা বিভিন্ন পেশায় জড়িত। বাবু ব্যবসায়ী, খাদিজা ও মুনমুন গৃহিণী এবং ওয়াসফিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। ওয়াসফিয়া এই চক্রের মাস্টারমাইন্ড। তিনিই মূলত পরিকল্পনা সাজান। এই চক্র প্রথমেই একজনকে টার্গেট করে। যাকে টার্গেট করা হয় তার সঙ্গে অনলাইনে অথবা অফলাইনে বন্ধুত্ব করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, অফলাইনে তাদের যেকোন একজন মেয়ে আর্থিক সহযোগিতার নামে পরিচিত হন। যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহযোগিতা করে, তাই মোবাইল নম্বর সঙ্গে সঙ্গেই সংগ্রহ করা যায়। এরপর সেই নম্বরে নিয়মিত যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে।এক পর্যায়ে সেই টার্গেটকে বাসায় ডেকে আনা হয়। বাসায় এলেই চক্রের বাকি সদস্যরা মারধর করে টাকা ও মোবাইল নিয়ে ফেলে। এসময় মেয়ে সদস্যরা ওই ছেলের সঙ্গে আপত্তিকর ছবি তুলে।

তিনি আরও বলেন, তারপর সেই ছবি ভুক্তভোগীর স্ত্রী কিংবা পরিবারের কাছে পাঠিয়ে বড় অংকের টাকা দাবি করে। টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেয় বিএমডব্লিউ গ্রুপ। এক পর্যায়ে সামাজিক মর্যাদাহানির ভয়ে ভুক্তভোগীরাও টাকা দিয়ে দেয়। এই একই কায়দায় দেড় মাস আগে এক এনজিও কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়েন এই চক্রের সদস্য খাদিজা। বাবা অসুস্থ বলে তিনি এই ব্যক্তির কাছ থেকে প্রথমে ২০০ টাকা নেন। এই টাকা নেওয়ার মাধ্যমেই পরিচিত হন। এরপর বিভিন্ন সময় ফোন দিয়ে সম্পর্ক গভীর করেন। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার তাকে বাসায় ডাকেন খাদিজা। বাসায় আগে থেকেই ছিলেন বাবু, মুনমুন ও ওয়াসফিয়া। ওই এনজিও কর্মকর্তা বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে বেঁধে মারধর করে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে নেন।

মিরপুর মডেল থানার ওসি বলেন, এরপর এনজিও কর্মকর্তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। শেষে ১০ হাজার ২০০ টাকায় রফা করেন তারা। টাকা নিয়ে রাতে তাকে ছেড়ে দেওয়ার সময় এনজিও কর্মকর্তা চিৎকার শুরু করেন। এসময় আশেপাশের লোক এসে তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

Tags: প্রেমের ফাঁদমিরপুর মডেল থানা
Previous Post

গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি শেষ, নেই ইন্টারনেট ও পানি

Next Post

বাবা-ছেলের গল্পটা শুনি

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, বাবার সঙ্গে ছেলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-ছেলের গল্পটা শুনি

ডিবি প্রধানের সাক্ষাৎকারের জন্য বসে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যত বড় নেতাই হোক ওয়ারেন্ট থাকলে গ্রেপ্তার: ডিবি প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT