চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপ পৌঁছে জয়ের লক্ষ্যই আরেকবার জানাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মালদ্বীপে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার মালদ্বীপে পা দিয়েই অনুশীলনে নেমে পড়ে লাল-সবুজের দল। বর্তমানে খেলোয়াড়রা হোটেল জেনে অবস্থান করছেন।

মালে জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেলবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা, তার আগে বুধবার দলের ফুটবলাররা অনুশীলন করবেন।

মালদ্বীপ গিয়ে বিশ্রামের সময় পাননি জামাল ভূঁইয়ারা, দুপুরে পৌঁছে সন্ধ্যায়ই ফুটবলারদের অনুশীলন করিয়েছেন কোচ ক্যাবরেরা। দীর্ঘ ভ্রমণের পরও বাংলাদেশ দলের সকল ফুটবলার সুস্থ আছেন, জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান।

অনুশীলনের পর ফুটবলার সোহেল রানা বলেন, ‘কাল অনুশীলনের আগে আজকের এই সেশনটা দরকার ছিল। অবশ্যই আমাদের জয়ের লক্ষ্য। ম্যাচটা সহজ হবে না, অনেক কঠিন হবে। কোচ-অফিসিয়াল সবাই ম্যাচটা কীভাবে জেতা যায়, তা নিয়ে আলোচনা করছি। ওদের দুর্বলতা কোথাও, তা নিয়ে কাজ চলছে। আশা করি আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলে এই মাঠ থেকে ভালো একটা ফল নিয়ে যেতে পারবো।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে মালদ্বীপ। সবশেষ ম্যাচে র‍্যাঙ্কিংয়ের সেই পার্থক্যটা রাকিব-বিশ্বনাথরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন।

গত কয়েকবছরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফল ভালো নয়। যদিও সর্বশেষ দেখায় দ্বীপ রাষ্ট্রটিকে হারিয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করেছিল ক্যাবরেরার দল।

১২ ও ১৭ অক্টোবরের অ্যাওয়ে এবং হোম ম্যাচে জয়ের ধারায় থাকতে পারলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরও ছয় ম্যাচ। বাছাইপর্বের সেই ম্যাচগুলোয় অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে পড়বে।

Tags: জামালফুটবল বিশ্বকাপ-২০২৬বাংলাদেশমালদ্বীপমালেলিড স্পোর্টসসোহেল রানা
Previous Post

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব’, ভারতে মুক্তি কবে?

Next Post

হামাসের হামলা থেকে বেঁচে যাওয়া এক নারীর গল্প

Next Post
একজন নারী ও একজন পুরুষের কাছাকাছি বসে শান্তিপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের হামলা থেকে বেঁচে যাওয়া এক নারীর গল্প

মার্কিন বিমান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নামানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রসহ ইসরায়েল পৌঁছেছে প্রথম মার্কিন বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT