চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেট জ্বরে আক্রান্ত এখন পুরো বিশ্ব। সেই বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরেই চ্যানেল আই আয়োজন করেছে ক্রিকেট বিষয়ক ৩টি গল্পের ৬ পর্বের টেলিফিল্ম! সঙ্গে বাড়তি বোনাস হিসেবে থাকছে আরও একটি পর্ব।

ক্রিকেট নিয়ে চ্যানেল আই এর এই আয়োজনের নিবেদনে আছে ডাচ-বাংলা ব্যাংক এর স্বনামধন্য ব্র্যান্ড রকেট এবং নেক্সাস-পে।

এ উপলক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট বিষয়ক টেলিফিল্মের পরিচালক, শিল্পী সহ চ্যানেল আই এর পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা এবং চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল আলম সাচ্চু, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর ও চিত্রনায়ক রিয়াজ, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং অভিনেতা তারিক আনাম খান সহ বহু অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই আয়োজন। যা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। ১৩ এবং ২০ অক্টোবর শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে থাকছে রকেট নিবেদিত আশরাফ শিশির এর পরিচালনায় টেলিফিল্ম ‘ওহ ক্রিকেট’!

২৭ অক্টোবর ও ৩ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে রকেট নিবেদিত গোলাম সোহরাব দোদুল এর পরিচালনায় টেলিফিল্ম ‘সাকিব দ্য গ্রেট’।

১০ এবং ১৭ নভেম্বর, শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে নেক্সাস পে নিবেদিত নিমা রহমান পরিচালিত টেলিফিল্ম ‘একটি লাল বলের স্বপ্ন’। সবশেষে বাড়তি বোনাস হিসেবে ২৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে নেক্সাস পে নিবেদিত টেলিফিল্ম ‘একটি লাল বলের স্বপ্ন’ এর বাড়তি বোনাস পর্ব!

এর বাইরেও ক্রিকেট বিশ্বকাপের মাস জুড়ে চ্যানেল আইয়ের আয়োজন হিসেবে থাকছে বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘ডাগ আউট’, ক্রিকেট নিয়ে ফেরদৌস হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মারছক্কা’ এবং মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছক্কা’ সহ নানান আয়োজন।

Tags: ক্রিকেটারচ্যানেল আইটেলিফিল্মনাটকবিশ্বকাপ ক্রিকেটরিয়াজলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসংবাদ সম্মেলন
Previous Post

বাংলাদেশে বাইডেনের ‘ডেমোক্রেসি ক্রুসেড’ ব্যর্থ হয়েছে: ব্লুমবার্গ

Next Post

ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সরব হলিউড

Next Post
বিশ্ব চলচ্চিত্রের তারকারা ধ্বংসস্তূপের মাঝে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সরব হলিউড

গাভাস্কার কেন বাদ পড়েন, এই ছবি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তিনি কেন বাদ পড়েন’- জানেন না গাভাস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT