চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের পাশে থাকার আশ্বাস বাইডেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 11, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাইডেন ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দেন, প্রেসিডেন্টের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শনিবার থেকে একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল তিনি যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইসরায়েলের পাশে আছে বলে জানিয়েছেন।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ১০ অক্টোবর স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া একটি বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইসরায়েলের পাশে আছে এবং তাদের সবরকম সাহায্য করতে প্রস্তুত।

বাইডেন বলেন, হামাস ইসরায়েলে হত্যা এবং ধর্ষণের মতো নৃশংসতা চালিয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করেছে। যা হলো চূড়ান্ত পর্যায়ের নৃশংতা। আমরা ইসরায়েলের পাশে থাকব এবং সমর্থন জানিয়ে যাব। আমরা ঘৃণা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখব। হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা সাধারণ প্যালেস্টাইনবাসীর পাশে নেই।

বাইডেনের বক্তব্যের জবাবে হামাস বলেছে, বাইডেনের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে হামাস। বাইডেন এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল সরকারের অপরাধ এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে চালানো সন্ত্রাসবাদকে আড়াল করেছেন। তার এই বক্তব্য গায়ে আগুন জালানর মতোই। তিনি এমন সময় এই বক্তব্য দিয়েছেন যখন ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে।

এছাড়াও মঙ্গলবার বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন স্বরাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিংকেন ভিডিও কলে  নেতানিয়াহুসহ একাধিক ইসরায়েলের নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলেছেন। তারপরই ইসরায়েলের তরফ থেকে জানানো হয়, মার্কিন স্বরাষ্ট্রসচিব ব্লিংকেন ইসরায়েলে সফরে যাবেন।

Tags: ইসরায়েলজো বাইডেনপ্যালেস্টাইনহামাস
Previous Post

ব্যাটারদের ৩০০ রান তাড়া করতে প্রস্তুত থাকতে হবে: তাসকিন

Next Post

দুই বছরের অর্জনকে দুটি ম্যাচের পারফরম্যান্সে বিবেচনা করাটা ব্যর্থতা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছরের অর্জনকে দুটি ম্যাচের পারফরম্যান্সে বিবেচনা করাটা ব্যর্থতা

বাংলাদেশের সেনারা প্রশিক্ষণরত, অস্ত্র হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরাইলি হামলা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়েছে প্রায় ২ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT