মোশাররফ হোসেন: গ্রীষ্মকাল প্রায় শেষ পর্যায়ে। নভেম্বর থেকে শীতের আগমনী বার্তা শুরু হবে কুয়েতে। মরু অঞ্চলে ক্যাম্পিং নির্মাণ করে আনন্দ, উল্লাস, চা কপি, রাতের ডিনারসহ আরব্য সংস্কৃতির গান বাজনা বাজিয়ে স্বাচ্ছন্দ্যে সময় পার করবে আরব বেদুইনরা। ক্যাম্পিং নির্মাণ করা আরব সংস্কৃতির একটি সনাতন নিয়ম।
কথিত আছে, প্রায় শতাধিক বছর পূর্ব থেকে আরবের বেদুইনরা ভিন্ন দেশে সফরে না ঘিয়ে মরুভূমি এলাকায় ক্যাম্পিং নির্মাণ করে সময় পার করতেন। প্রতি বছর কুয়েত সরকার নভেম্বর মাস থেকে শর্তসাপেক্ষে ক্যাম্পিংয়ের অনুমতি দেয়।
দেশটির পৌরসভা জানায়, এক হাজার বর্গমিটারের বেশী হতে পারবে না ক্যাম্পিং। ক্যাম্পিং ১৫ নভেম্বর থেকে ১৫ ই মার্চ পর্যন্ত চলবে। কুয়েতের মরু অঞ্চলে প্রায় এক সহস্রাধিকেরও অধিক ক্যাম্পিং নির্মাণ করা হবে। কর্মসংস্থান পাবে বাংলাদেশসহ অনেক প্রবাসী।








