চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতিতে কানাডায় উত্তেজনা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:46 পূর্বাহ্ন 10, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, প্রবাস সংবাদ
A A
কানাডায় ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতিতে উত্তেজনা নিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি নিয়ে কানাডার টরন্টোয় সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময়ে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে রাজনীতিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ শহরে নিরাপত্তা এবং পুলিশি টহল জোরদার করেছে।

জানা যায়, টরোন্টো’র ডাউন টাউনের প্রাণকেন্দ্রে নাথান ফিলিপ স্কয়ারে প্যালেস্টানিয়ান ইয়ুথ মুভমেন্ট গাজায় ইসরায়েলি আক্রমনের প্রতিবাদে সমাবেশ করে। যদিও টরোন্টোর সিটি মেয়র অলিভিয়া চৌ-এর কোন অনুমতি এখানে ছিল না।দুটি সমাবেশে শান্তিপূর্ণভাবে হয়েছে। উভয় সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, সিটি মেয়র অলিভিয়া চৌ-এই সমাবেশকে ‘সন্ত্রাসকে গৌরবান্মিত করার চেষ্টা’ বলে অভিহিত করে সমালোচনা করেন। অন্যদিকে টরোন্টো’র নর্থ ইয়র্কে মেল লাস্টম্যান স্কয়ারে ইসরায়েল সমর্থকদের সমাবেশ হয়।

সমাবেশকে কেন্দ্র করে কানাডার জুয়েস অধ্যুষিত এলাকায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে।

অন্টারিওর প্রিমিয়ার ডগফোড বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা অপ্রীতিকর ঘটনা গহণযোগ্য নয়। নিরাপরাধ নারী-পুরুষকে হত্যার আমরা তীব্র নিন্দা জানাই।

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগফোর্ট সিটি মেয়র অলিভিয়া চৌ এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ইসরাইলি সমাবেশের পক্ষে অবস্থান নেন এবং তারা প্যালেস্টাইনের সমাবেশের বিপক্ষে বক্তব্য দেন। তারা সেটিকে হামাস সমর্থকদের সমাবেশ বলে অভিহিত করে বলেন, এটা সন্ত্রাসী কার্যকলাপ এবং আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না।

কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, ইউক্রেন যুদ্ধের যে ধাক্কা তা আমরা এখনো সামলাতে পারিনি, তারমধ্যে আরও একটি যুদ্ধ আমাদের জীবনে অবর্ণনীয় দুর্দশার মধ্যে ফেলে দিবে। আমরা যুদ্ধ চাই না। আমরা সব ধরনের হত্যাকাণ্ডের অবসান চাই। সব ধরনের যুদ্ধে আশঙ্কা থেকে মুক্তি চাই। যুদ্ধ বন্ধ হোক। হত্যা নিপীড়ন নির্যাতন বন্ধ হোক –আমরা সেটা চাই।

Tags: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ
Previous Post

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রবার্ট এফ. কেনেডি জুনিয়র

Next Post

‘স্যান্ডউইচ খেয়ে’ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

Next Post
শেহনাজ গিল হাসপাতালে ভর্তি, অসুস্থ হয়ে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

'স্যান্ডউইচ খেয়ে' অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের রিভিউ নষ্ট, হাত খোলার চেষ্টায় ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT