চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমমেটের সাড়ে আট লাখ টাকা চুরির ঘটনায় জবি শিক্ষার্থী গ্রেপ্তার

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:26 পূর্বাহ্ন 10, অক্টোবর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
জবি শিক্ষার্থী গ্রেপ্তার, রুমমেটের সাড়ে আট লাখ টাকা চুরির ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর এক মেস থেকে রুমমেটের টাকা সাড়ে আট লাখ টাকা চুরির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শিক্ষার্থীর নাম মনিরুল ইসলাম শাহীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

রাজধানীর গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসার মেস থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩ অক্টোবর গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসা থেকে ৮ লাখ ৫৩ হাজার ২৬০ টাকা চুরির ঘটনায় মোস্তাফিজুর রহমান হিমেল বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তে জানা যায়, মামলার বাদী মোস্তাফিজুর রহমান হিমেলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্র বেগমগঞ্জের ওই বাসার ৭ম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মেস হিসেবে প্রায় দুই বছর ধরে বসবাস করছেন।

তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। ঘটনার দিন তাদের রুমমেট মনিরুল ইসলাম শাহীনকে রুমে রেখে অন্যান্যরা ক্লাসে চলে যান। পরে দুপুর ১টায় এক রুমমেট বাসায় এসে মেইন দরজা খোলাসহ বাসার মালামাল এলোমেলো দেখতে পান। তখন অন্যান্যরা এসে বাদীর বাবার ব্যবসায়িক কাজের জন্য বাড়ি থেকে নিয়ে আসা ৮ লাখ ৫০ হাজার ও মেস ভাড়া বাবদ ৩ হাজার ২৬০ টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে রুমমেট মনিরুল ইসলামের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করলে তিনি গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার জন্য রওয়ানা হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মো. মনিরুল ইসলাম শাহীনকে আটক করা হয়। আর তার কাছ থেকেই বাসা থেকে চুরি হওয়া ৮ লাখ ৫৩ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মনিরুল ইসলাম শাহীনকে আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, চুরি হওয়ার সাথে সাথে ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে ফোনে জানিয়েছিল। আমি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি দেখার জন্য বলে দিয়েছিলাম। টাকা চুরি করে সে কুমিল্লা চলে গিয়েছিল। পরে ট্রাকিং করে পুলিশ তাকে আটক করে৷ তবে শিক্ষার্থীরা আমার কাছে কোনো অভিযোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এটা থানার বিষয়, থানা বুঝবে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও শেষ করবে: নেতানিয়াহু

Next Post

শেখ মেহেদীকে নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

Next Post
Cricket players and officials on the field during ICC Men's Cricket World Cup 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মেহেদীকে নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

রবার্ট এফ. কেনেডি জুনিয়র এর ছবি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রবার্ট এফ. কেনেডি জুনিয়র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT