চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 10, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের মাঠে মেঘাচ্ছন্ন আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘণ্টা দুই পরে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে টাইগার-ইংলিশ মাঠের লড়াই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, হিমাচল প্রদেশে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে রাত থেকে সেখানকার কিছু কিছু জায়গার বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে, যা ম্যাচ শুরুর আগে থেমে যাওয়ার পূর্বাভাসই বেশি।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা। তবে বাংলাদেশের ম্যাচটি দিবারাত্রির নয়, সকালে শুরু হওয়াতে এই সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই প্রবল।

Tags: আবহাওয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধর্মশালাবাংলাদেশ-ইংল্যান্ডলিড স্পোর্টসসাকিব
Previous Post

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

Next Post

মিথ্যা মামলা দিয়ে ও গ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সরকারকে সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা মামলা দিয়ে ও গ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: মির্জা ফখরুল

গাজা অবরোধের পর ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ভবন, আহত ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের গাজা অবরোধের নির্দেশ, হত্যার হুমকি দিয়েছে হামাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT