নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতার করে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা দল-বিএনপি। ডু অর ডাই এই নীতিতে আন্দোলন ছাড়া এই সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি করেছেন তারা।







