চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের পরিণতিও দেখানো উচিত ছিল ‘ওপেনহেইমার’-এ: স্পাইক লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বিনোদন
A A
স্পাইক লি এর 'ওপেনহেইমার' সিনেমার এক দৃশ্য, মনোযোগী চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক বোমা তৈরির জনক ওপেনহাইমারকে নিয়ে সিনেমা বানিয়েছেন ক্রিস্টোফার নোলান। মুক্তি পেয়েছে ২১ জুলাই। পুরো বিশ্বের বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। প্রশংসা পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের। তবে নির্মাতা স্পাইক লি মনে করেন জাপানের পরিণতিও দেখানো উচিত ছিল ‘ওপেনহেইমার’-এ।

হলিউড নির্মাতা স্পাইক লি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সিনেমায় যদি জাপানের পরিণতিটাও দেখানো হতো, তবে ভালো হতো।’

তিনি আরও বলেন, ‘নোলান অনেক বড় নির্মাতা। এটা সমালোচনা নয়, মতামত। তিন ঘণ্টার ওপেনহেইমারের সাথে আরও কিছু মিনিট জুড়ে দিয়ে জাপানের মানুষের পরিণতিটাও দেখানো যেত। মানুষের দম বন্ধ হয়ে আসতো!’

নির্মাতা যোগ করেন, ‘এত বছর পরেও তেজস্ক্রিয়তার প্রভাব রয়ে গেছে। নির্মাতার পাওয়ার ছিল না এমন তো নয়। তিনি স্টুডিওতে বললেই হতো। সিনেমার শেষে যদি জাপানে দুটি নিউক্লিয়ার বোমা ছোড়ার পরিণতি দেখানো হতো, তাহলে ভালো লাগতো।’

পারমাণবিক বোমা তৈরি ছিল ওপেনহেইমারের সেরা সাফল্য। ১৯৪৫ সালের ১৬ জুলাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রজেক্টের অংশ হিসেবে চালায় পারমাণবিক বোমার সফল পরীক্ষা। ইতিহাসে যা ‘ট্রিনিটি টেস্ট’ হিসেবে পরিচিত। তবে নিজের সৃষ্টির প্রভাব নিয়ে অনুশোচনাও ছিল এই পদার্থবিদের। জাপানের মানুষের পরিণতি নিয়ে হতাশ ছিলেন ওপেনহাইমার।

জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর যে বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল তা এই বোমা তৈরির সময়ই অনুমান করেছিলেন ওপেনহাইমার, গীতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, ‘এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে, বিশ্ব ধ্বংসকারীতে।’

পারমাণবিক বোমার জনককে ঘিরে নির্মিত বায়োপিক সিনেমা ‘ওপেনহাইমার’। ‘ওপেনহেইমার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সিলিয়ান মারফি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: ওপেনহেইমারক্রিস্টোফার নোলানলিড বিনোদনস্পাইক লি
Previous Post

মহাজনী প্রথা ও সিন্ডিকেটে পাটের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক

Next Post

তুচ্ছ ঘটনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Next Post
অভিযোগের সময় নারীর সঙ্গে পুরুষের ঝগড়া, হাসপাতালে পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তুচ্ছ ঘটনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

অরূপ রতন চৌধুরী পাঞ্জাবি পরিহিত, হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজায় অরূপ রতন চৌধুরীর ‘এলো মা দুর্গা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT