চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে ছবিটি দেখার জন্য তর সইছে না’, ‘অটোবায়োগ্রাফি’ প্রসঙ্গে ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 09, অক্টোবর 2023
in বিনোদন
A A
অটোবায়োগ্রাফি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত প্রথম সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। দক্ষিণ কোরিয়ার বুসানে দর্শকদের মন ছুঁয়েছে এই ছবি। রবিবার (৮ অক্টোবর) উৎসবের মূলকেন্দ্র বুসান সিনেমা সেন্টারের সিনেমাথিকে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুকী।

বাংলাদেশের সংবাদ ও সাংস্কৃতিক আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নির্মাতা লিখেছেন, কিছু ফিল্ম স্পেশাল কারণ সেটা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা নয়! আমাদের দুর্বলতা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা নিয়ে রচিত এই ফিল্মগুলো! সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এমনই একটি চলচ্চিত্র। আজ রাতে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে দুর্দান্ত প্রিমিয়ার স্ক্রিনিং হয়েছে! একটি ফিল্ম তখনই শেষ হয় না যখন শেষ স্ক্রোল রোল হয়। পরেও এটির প্রভাব থাকে। বুসান এবং আন্তর্জাতিক দর্শকরা আমাকে সেটি আবারও বিশ্বাস করিয়েছে! সবাইকে ভালোবাসি! বাংলাদেশে ছবিটি দেখার জন্য তর সইছে না।

নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। রবিবার ছাড়াও চলতি এই উৎসবে ‘অটোবায়োগ্রাফি’র আরো দুটি প্রদর্শনী থাকছে। সোমবার এবং বুধবার।

চলতি উৎসবে মর্যাদাপূর্ণ ‘কিম জিসুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে ‘অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এই বিভাগে।

বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে ছবি দেখছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

Tags: অটোবায়োগ্রাফিনুসরাত ইমরোজ তিশাবুসানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি
Previous Post

এস এ পরিবহন ভবনের আগুন নিয়ন্ত্রণে

Next Post

ইসরায়েলে সঙ্গীত উৎসবস্থলের কাছ থেকে ২৫০ জনের মৃতদেহ উদ্ধার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে সঙ্গীত উৎসবস্থলের কাছ থেকে ২৫০ জনের মৃতদেহ উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই বন ও জীবিকা প্রকল্পে লাভবান পাহাড়ি এলাকার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT