চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমা ইন্ডাস্ট্রিকে বাক্সবন্দী করে দিচ্ছে ওটিটি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বিনোদন
A A
সিনেপ্লেক্সের পরিচালক রুহেল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নূর

বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প তুলে এনে ওটিটিতে দুর্দান্ত সব গল্পের কাজ হচ্ছে। এসব গল্পকে সিনেমার পর্দায় তুলে আনতে বললেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাক্সবন্দী করে দিচ্ছে ওটিটি। এসব গল্পগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরা উচিত।

তিনি বলেন, আমাদের নির্মাতারা ওটিটিতে একটু বেশি ঝুঁকছেন। দেশে ওটিটির অনেক প্ল্যাটফর্ম আছে। কিন্তু দর্শকরা কতগুলো প্ল্যাটফর্মে যাবেন?

“সিনেমা ডেমোক্রেটিক সিস্টেম। যার যেভাবে ইচ্ছে সবাই দেখতে পারে এবং সঠিক আর্টফর্ম উপলব্ধি করতে পারে। এজন্য আমি মনে করি সিনেম্যাটিক বা আগে থিয়েটার নিশ্চিত করে পরে ওটিটতে মুক্তি দেয়া উচিত। নির্মাতা প্রযোজকদের আহ্বান জানাই, তারা যেন এই অনুশীলনটা চালু করেন।”

সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান রুহেল আরও বলেন, যেভাবে ভালো ভালো ছবি হচ্ছে এই অবস্থায় সিনেপ্লেক্স সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করতে করবে। আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যে আগাচ্ছি।

দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, গতবছর হলিউডের ছবির চেয়েও দেশের প্রিয়তমা ও সুড়ঙ্গ ছবিগুলো ভালো চলছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাবো।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাউয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিডে সবমিলিয়ে ১৯ স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি ২০১৯ সালে ‘ন ডরাই’ নামে একটি ছবি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, একাধিক সিনেমা স্ক্রিপ্টিং চলছে। ২০২৪ সালে ধারাবাহিকভাবে সিনেমা প্রযোজনা করবো।

মাহবুব রহমান রুহেল বলেন, আমি পারফেকশনিস্ট মানুষ। এজন্য পারফেকশনিস্ট সিনেমা বানানো। সেভাবে লাইন আপ করা হচ্ছে।

Tags: ওটিটিমাহবুব রহমান রুহেললিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, সারাবিশ্বেও প্রশ্নবিদ্ধ: আমির খসরু

Next Post

সাকিববাহিনীকে উৎসাহ দিতে জীবনের নতুন গান

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সাকিববাহিনীকে উৎসাহিত করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিববাহিনীকে উৎসাহ দিতে জীবনের নতুন গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT