চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনের ঘরে শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 08, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ওয়ার্নার ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ব্যাট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। শচীনের দেশে খেলতে নেমে সেই রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৯ ইনিংসে হাজারের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি অজি তারকা। শচীন হাজার ছুঁয়েছিলেন ২০তম ইনিংসে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটে নেমেছে অস্ট্রেলিয়া। মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন ওয়ার্নার। এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার সুযোগ আছে ওয়ার্নারের রেকর্ডটি ভেঙে দেয়ার। ১৭ ইনিংসে ৯৭৮ রান করা রোহিত আর ২২ রান করলেই ওয়ার্নারের রেকর্ডটি কেড়ে নেবেন।

বিশ্বকাপে এপর্যন্ত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সবমিলিয়ে ২২ ক্রিকেটার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও আছেন এ ক্লাবে। বিশ্বকাপে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটে এসেছে ১ হাজার ১৬০ রান।

বিশ্বকাপে দ্রুততম হাজারের মাইলফলক শচীনের সমান ম্যাচ খেলে ছুঁয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ২১ ইনিংসে হাজার আছে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ড ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৭১ রান করেছে অস্ট্রেলিয়া। ৪৫ বল খেলে ৪০ রানে বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং তিনে নেমে ৩৯ বল খেলে ৩১ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারভারতরোহিতলিড স্পোর্টসশচীনসাকিব
Previous Post

ভারতে পা রাখতেই সালমানের ছবির গায়িকাকে মৃত্যুর হুমকি!

Next Post

আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, ভিতরেই আছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, ভিতরেই আছে: প্রধানমন্ত্রী

গাইবান্ধা নদীতে ২০ হাজার মাছের অবমুক্তি, পরিবেশ ও মাছচাষে উন্নতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রতিবছর চার লাখ মানুষ সর্পদংশনের শিকার হন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT