চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যে সূচনা চেয়েছিলাম তা পাইনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 07, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বকাপ মিশনের শুরুটা হয়েছে দুর্দান্ত। ধর্মশালায় আফগানিস্তানকে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখে হারিয়েছে সাকিব আল হাসানের দল। মাঠের লড়াইয়ে বল ও ব্যাট হাতে অনন্য পারফর্ম করেছে টিম টাইগার্স। দলের জয়ে অধিনায়ক সাকিব আনন্দিত হলেও শুরুর পারফরম্যান্সে কিছুটা হতাশ। বলেছেন, ‘যে সূচনা চেয়েছিলাম তা পাইনি।’

ধর্মশালায় টসে জিতে আফগানদের ব্যাটে পাঠিয়ে ১৫৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তবে প্রথম উইকেটের দেখা পেতে টাইগার বোলারদের অপেক্ষা করতে হয়েছিল নবম ওভার পর্যন্ত। দ্বিতীয় উইকেটটি এসেছে ১৬তম ওভারে। দুটি উইকেটই শিকার করেছেন সাকিব। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারায় আফগানরা।

শুরুর দিকে উইকেট না পাওয়াটা হতাশ করেছে সাকিবকে। পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা যে সূচনা চেয়েছিলাম তা পাইনি, সবাই বিশ্বাস করে আমরা দ্রুত উইকেট নিতে পারি এবং একবার উইকেট পেলে আরও পেতে পারি। এটা সহজ ছিল না। কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমি খুব আনন্দিত।’

‘গত কয়েকদিনে সত্যিই কঠোর অনুশীলন করছি। আমরা কোনও অজুহাত দিতে চাইনি, যে মাঠটি আদর্শ নয়। বিষয়টি নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছিলাম (যে পরিস্থিতি সত্ত্বেও আমাদের মানিয়ে নিতে হবে এবং ভাল খেলতে হবে)।’

আফগান বধ মিশনে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ৮ ওভার বল করে ৩০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। বোলিংয়ে এমন অবদান রাখতে পেরে বেশ খুঁশি টাইগার অলরাউন্ডার। বলেছেন, ‘আমি বোলিংয়ে অবদান রাখতে পেরে বেশ খুশি।’

বোলাদের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘আমাদের পাঁচ বোলারই ভালো করেছে, তারা অবদান রেখেছে, স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করেছে। তবে এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট, আমি নিশ্চিত ফাস্ট বোলাররা আরও বেশি অবদান রাখবে।’

ব্যাটারদের কথা উল্লেখ করে সাকিব বলেছেন, ‘মেহেদি, শান্ত- এরা আমাদের ইনফর্ম প্লেয়ার। তারা সবসময় আত্মবিশ্বাসী এবং দলের জন্য ভালো করতে চায়।’

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসাকিব
Previous Post

বরিশালে একসাথে চার সন্তানের জন্ম দিলেন পুতুল

Next Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

Next Post
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষ ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT