চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে আম্পায়ারিং করে ইতিহাস গড়লেন সৈকত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 07, অক্টোবর 2023
in - সেমি লিড, ক্রিকেট, লিড স্পোর্টস, স্পোর্টস
A A
ক্রিকেটার হাতে আঙুল তুলে দর্শকদের জন্য সংকেত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। এক দিন অপেক্ষার পরই স্বপ্নপূরণ হলো তার। প্রথমবার বিশ্বকাপের ফিল্ড আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের কাউকে দেখা গেল। শনিবার দুপুরে দিল্লীতে শুরু হওয়া সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারিং করছেন সৈকত।

বিশ্বকাপের মঞ্চে কেন তাকে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে, তার প্রমাণ দিয়েছেন শুরুতে। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। সৈকত আত্মবিশ্বাস নিয়েই আঙুল উচিয়ে আউট দেন। ব্যাটার রিভিউ নিলেও সেটি অসফল হয়। বহাল থাকে সৈকতের সিদ্ধান্তই।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন সৈকত। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হলো শরফুদ্দৌলা ইবনে সৈকতের। প্রথমবার রিজার্ভ হিসেবে, এবার মূল আম্পায়ার হিসেবে।

২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সে বিশ্বকাপেই বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক। চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে এবারের বিশ্বকাপে আইসিসি ঘোষিত আম্পায়ারিং প্যানেলে সুযোগ পান সৈকত।

ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও চারটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। আগামী ২৮ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করবেন তিনি।

Tags: আইসিসিআম্পায়ারওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশলিড স্পোর্টসশরফুদ্দৌলা ইবনে সৈকত
Previous Post

প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল জ্যাকলিনের

Next Post

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই’

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণ, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াবলী আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই’

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে টেলিভিশন স্টুডিও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হবে দুবাই-হংকংয়ের মতো আন্তর্জাতিক যোগাযোগের হাব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT