চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনা নদীতে ট্রলারডুবি: এক নারীর মরদেহ উদ্ধার

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
12:57 অপরাহ্ন 07, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে ঘটনাস্থলের কাছে মরদেহ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এটি নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও ৫ জন।

নিখোঁজরা হচ্ছেন: জান্নাতুল মাওয়া (১০) ও সাফা (০৪ ), মারোয়া (৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ভ্রমণ ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে ৬ জন।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপ পরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। চরকিশোরগঞ্জ ঘাটের ৫শ’ মিটার দূর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

Tags: মেঘনা নদীতে ট্রলারডুবি
Previous Post

মিস পর্তুগাল জিতেছেন ট্রান্সজেন্ডার মেরিনা

Next Post

একটার পর একটা উইকেট তুলছে টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেট উদযাপন করছে, দর্শকদের সামনে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটার পর একটা উইকেট তুলছে টাইগাররা

অস্থিমজ্জা দান প্রক্রিয়ায় একজন চিকিৎসক হাসপাতালের বিছানায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারে আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাতে অস্থিমজ্জা দান করলেন চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT